ভূরুঙ্গামারীতে শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার

ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি 

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কুড়িগ্রামের সুযোগ্য পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান এর সার্বিক দিকনির্দেশনায় পূজা মণ্ডপগুলোতে সার্বক্ষণিক পুলিশি টহল ও কড়া নজরদারি অব্যাহত রয়েছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ ব্যক্তিগতভাবে পূজা মণ্ডপগুলো সরেজমিন পরিদর্শন করে নিরাপত্তা কার্যক্রম তদারকি করছেন। এসময় তিনি বলেন,
“কুড়িগ্রামের সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় পূজাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে শান্তিপূর্ণভাবে উদযাপনে আমরা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছি।”

নিরাপত্তা কার্যক্রমে পুলিশের পাশাপাশি আনসার, গ্রাম পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ নাগরিকদের সম্পৃক্ত করা হয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং স্বেচ্ছাসেবক নিয়োগের বিষয়েও উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে পুলিশ।

এছাড়া পূজা চলাকালীন সময়ে মাদক, জুয়া ও অপ্রীতিকর কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানান ওসি আল হেলাল মাহমুদ। তিনি আরও বলেন,
“আমরা চাই পূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হোক। এজন্য যে কোনো ধরনের অপরাধ দমনে আমরা সর্বদা প্রস্তুত এবং কঠোর অবস্থানে থাকবো।”

তার দক্ষ নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দিন-রাত কাজ করছে, যাতে ভূরুঙ্গামারীতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়।

Related Posts

পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

মোঃ সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা ( নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আক্তারে উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত ৩১৯ জন অসহায় ও হতদরিদ্র উপকারভোগীর মাঝে…

প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

মো হাসান মাহমুদ জয় স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম কুড়িগ্রামের কচাকাটা থানার একটি প্রত্যন্ত চরাঞ্চলে নদীভাঙন, চরম দারিদ্র্য এবং সীমিত সুযোগ-সুবিধার মধ্য দিয়ে শৈশব অতিবাহিত করা মিজানুর রহমান মিজান আজ একজন সফল…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

  • By Admin
  • June 14, 2026
  • 20 views
পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

  • By Admin
  • June 14, 2026
  • 24 views
প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

  • By Admin
  • June 14, 2026
  • 20 views
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি নেতাকর্মীদের

  • By Admin
  • June 14, 2026
  • 21 views
রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি নেতাকর্মীদের

বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ

  • By Admin
  • June 14, 2026
  • 14 views
বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ

  • By Admin
  • June 14, 2026
  • 20 views
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ