
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দিনব্যাপী বাল্যবিবাহের কুফল ও আইন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে জয়মনিরহাট ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে খেলাধুলা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার জয়মনিরহাট ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে চাইল্ড নট ব্রাইট প্রোজেক্টের উদ্যোগে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর বাস্তবায়নে এবং এনআরকে টেলিথন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশে আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাউসমারি ফাজিল ডিগ্রী মাদ্রাসায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জয়মনিরহাট ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি আবুল কালামের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাউসমারি ফাজিল ডিগ্রী মাদ্রাসার প্রিন্সিপাল মজিদ পাটোয়ারী, সিনিয়র শিক্ষক আশরাফুল আলম, খোরশেদ আলম, উপজেলা ইয়ুথ প্লাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম, জয়মনিরহাট ইউনিয়ন যুব সংগঠনের সহ-সভাপতি লিমা আক্তার, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী শান্ত, অর্থ বিষয়ক সম্পাদক মিলন মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বাল্যবিয়ের কুফল ও প্রতিকারের বিষয়ে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের অবহিত করেন এবং সচেতনতা সৃষ্টির লক্ষে আরো জোড়ালো পদক্ষেপ গ্রহন করার আহ্বান জানান।
দিনব্যাপী অনুষ্ঠানটির সার্বিক দিকনির্দেশনায় প্রদান করেন সিএনবি প্রজেক্টের ফিল্ড ফ্যাসিলিটেটর খালিদ সাইফুল্লাহ। পরে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।







