অবশেষে বহিষ্কার আদেশ প্রত্যাহার, দলে ফিরলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার

আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব জনাব মাহিন সরকারের বহিষ্কারাদেশ অবশেষে প্রত্যাহার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর দীর্ঘদিনের অবদান বিবেচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় কমিটি।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) এনসিপি’র আহ্বায়ক জনাব মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব জনাব আখতার হোসেন নির্দেশে যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এর  স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়— সূত্র: এনসিপি/বিবৃতি/২০২৫-২০২৬/৪২ নম্বর বহিষ্কার আদেশ প্রত্যাহার করে জনাব মাহিন সরকারকে পুনরায় তাঁর স্ব-পদ ও দায়িত্বে বহাল করা হলো।

আদেশ প্রত্যাহারের পর প্রতিক্রিয়ায় জনাব মাহিন সরকার সাংবাদিকদের বলেন—
“আলহামদুলিল্লাহ, আমি আবারও দলের দায়িত্বে ফিরতে পেরে আনন্দিত। ইনশাআল্লাহ আমি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবো এবং সংগঠনের অগ্রযাত্রায় নিজেকে সর্বদা নিবেদিত রাখবো।”

জনাব মাহিন সরকার দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ে তিনি সক্রিয়ভাবে কাজ করে আসছেন। বিশেষ করে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালীকরণ, তরুণ প্রজন্মকে রাজনীতির মূলধারায় সম্পৃক্ত করা এবং জনসাধারণের দাবি-দাওয়া তুলে ধরতে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

এনসিপি’র একাধিক কেন্দ্রীয় ও স্থানীয় নেতা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, মাহিন সরকারের ফিরে আসা দলের সাংগঠনিক কাঠামোকে আরও দৃঢ় করবে এবং কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

উল্লেখ্য, গত কিছুদিন আগে দলীয় অভ্যন্তরীণ কিছু কারণে তাঁকে বহিষ্কার করা হয়েছিল। তবে দলীয় স্বার্থ, ঐক্য ও আগামীর রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের স্বার্থে অবশেষে কেন্দ্রীয় নেতৃত্ব সেই আদেশ প্রত্যাহার করল।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্তৃপক্ষ বিশ্বাস করছে, জনাব মাহিন সরকার পুনরায় দায়িত্ব গ্রহণের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাঁর নেতৃত্বে দলীয় কার্যক্রম আরও বেগবান হয়ে জাতীয় পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও আশাবাদী তারা।

Related Posts

তেতুলিয়া মডেল থানা পুলিশের হস্তক্ষেপে দুই ঘণ্টার মধ্যেই ৫ মাসের শিশু কন্যা ‘আরিশা’কে উদ্ধার করে মায়ের জিম্মায় হস্তান্তর

  পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম! পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পারিবারিক বিরোধ দাম্পত্য জীবনকে কেন্দ্র করে পাঁচ মাসের এক কন্যা শিশুকে নিয়ে অভিযোগে করা হয়। পরে মডেল থানা পুলিশের দ্রুত হস্তক্ষেপে…

গোপালগঞ্জে পিবিআইয়ের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।   গোপালগঞ্জে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর মাসিক কল্যাণ সভা ও ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) জেলা পিবিআই কার্যালয়ে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

তেতুলিয়া মডেল থানা পুলিশের হস্তক্ষেপে দুই ঘণ্টার মধ্যেই ৫ মাসের শিশু কন্যা ‘আরিশা’কে উদ্ধার করে মায়ের জিম্মায় হস্তান্তর

  • By Admin
  • April 20, 2026
  • 15 views
তেতুলিয়া মডেল থানা পুলিশের হস্তক্ষেপে দুই ঘণ্টার মধ্যেই ৫ মাসের শিশু কন্যা ‘আরিশা’কে উদ্ধার করে মায়ের জিম্মায় হস্তান্তর

গোপালগঞ্জে পিবিআইয়ের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • By Admin
  • April 20, 2026
  • 18 views
গোপালগঞ্জে পিবিআইয়ের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের জনগনের সেবা করতে চান টানা ৪ বারের মেম্বার সৈয়দ আব্দুল কাইয়ুম।।

  • By Admin
  • April 20, 2026
  • 18 views
শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের জনগনের সেবা করতে চান টানা ৪ বারের মেম্বার সৈয়দ আব্দুল কাইয়ুম।।

মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড়

  • By Admin
  • April 20, 2026
  • 54 views
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড়

ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস

  • By Admin
  • April 20, 2026
  • 3 views
ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস

কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই

  • By Admin
  • April 20, 2026
  • 18 views
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই