
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ৭ লক্ষ ১০ হাজার টাকা লেনদেন সংক্রান্ত প্রতারণার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী মোঃ রেজাউল করিম নবাবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগসূত্রে জানা যায়, অভিযুক্ত মোকছেদুল হক (৩৭), পিতা-মৃত আব্দুল জলিল, গ্রাম-রঞ্জয়পুর, থানা-নবাবগঞ্জ, জেলা-দিনাজপুর, ব্যক্তিগত প্রয়োজনে রেজাউল করিমের নিকট হাওলাদ হিসেবে টাকা চান। পরিচিত হওয়ায় এবং সুসম্পর্কের ভিত্তিতে রেজাউল করিম সরল বিশ্বাসে তাকে ৭ লক্ষ ১০ হাজার টাকা হাওলাদ দেন।
উক্ত টাকা নেওয়ার সময় মোকছেদুল হক ৩টি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি অঙ্গীকারনামা সম্পাদন করে, যাতে তিনি ৪ মাসের মধ্যে টাকা পরিশোধ করবেন বলে উল্লেখ করেন। কিন্তু নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরও তিনি কোনো টাকা পরিশোধ করেননি এবং যোগাযোগও বিচ্ছিন্ন করে দেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ১২ ডিসেম্বর ২০২৪ সকাল ১০টা ৩০ মিনিটে রেজাউল করিম আবারো টাকা চাইলে অভিযুক্ত মোকছেদুল হক বিভিন্ন অজুহাত দেখিয়ে টাকা না দেওয়ার টালবাহানা করেন। একপর্যায়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয় এবং অভিযুক্ত ব্যক্তি প্রাণনাশের হুমকিও প্রদান করেন বলে অভিযোগকারীর দাবি।
এ বিষয়ে রেজাউল করিম নবাবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন এবং ন্যায্য পাওনা টাকা ফেরতের জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এবিষয়ে অভিযুক্ত মোকছেুদল হকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, এমন একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।







