আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

মোঃ মনির মন্ডল,সাভারঃ আশুলিয়ায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুস সামাদ (৭৩) নামের এক বৃদ্ধকে আটক করে থানা পুলিশে দিয়েছে জনতা। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যার দিকে আশুলিয়ার বগাবাড়ী বাজার এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটককৃত সে, নাটোর জেলার নলডাঙ্গা থানার ঠাকুর লক্ষীকোল এলাকার মৃত হামেদ আলীর ছেলে। তিনি আশুলিয়ার ওই বাড়িতে ভাড়া বাসায় থাকতেন বলে জানা যায়।

স্থানীয়রা জানায়, গত রবিবার সন্ধ্যার পরে ভূক্তভোগী শিশুসহ আরও ২/৩ জন শিশু ওই বৃদ্ধের বাসায় যায়। কিছু্ক্ষণ পর বাকি শিশুরা ওই বাসা থেকে চলে আসলেও ভূক্তভোগী শিশু ওই বৃ্দ্ধের বাসায় কিছু সময় ছিল। পরে অভিযুক্ত বৃদ্ধ নিজে শিশুটিকে নিয়ে তার মায়ের কাছে পৌছে দেয়। এ সময় শিশুর মা তার মেয়ের কিছু বিষয় লক্ষ্য করেন এবং বিষয়টি বুঝতে পারেন। পরে অভিযুক্ত বৃদ্ধ ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায় এবং ওই বাড়ির মালিক বিষয়টি সমাধান করবেন বলে ভুক্তভোগী শিশুর পরিবারকে আশ্বাস দেন।

এরপরে গতকাল সোমবার রাতে কে বা কারা বৃদ্ধকে ডেকে এনে বিষয়টি মিমাংসার চেষ্টা করেন। গতকাল মিমাংসা না হওয়ায় আজকে আশপাশের লোকজনের মধ্যে বিষয়টি জানাজানি হয়ে যায়। পরে স্থানীয়রা বৃদ্ধকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে বৃদ্ধকে আটক করে থানায় নিয়ে যায়।

এবিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, শিশু ধর্ষনের অভিযোগে এক বৃদ্ধকে আটক করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Related Posts

পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

মোঃ সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা ( নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আক্তারে উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত ৩১৯ জন অসহায় ও হতদরিদ্র উপকারভোগীর মাঝে…

প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

মো হাসান মাহমুদ জয় স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম কুড়িগ্রামের কচাকাটা থানার একটি প্রত্যন্ত চরাঞ্চলে নদীভাঙন, চরম দারিদ্র্য এবং সীমিত সুযোগ-সুবিধার মধ্য দিয়ে শৈশব অতিবাহিত করা মিজানুর রহমান মিজান আজ একজন সফল…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

  • By Admin
  • June 14, 2026
  • 21 views
পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

  • By Admin
  • June 14, 2026
  • 26 views
প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

  • By Admin
  • June 14, 2026
  • 21 views
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি নেতাকর্মীদের

  • By Admin
  • June 14, 2026
  • 22 views
রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি নেতাকর্মীদের

বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ

  • By Admin
  • June 14, 2026
  • 15 views
বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ

  • By Admin
  • June 14, 2026
  • 22 views
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ