কুড়িগ্রামে ১৫টি সিসি ক্যামেরা লাগিয়ে নি‌র্বিঘ্নে মাদক ব‌্যবসা, টাস্ক‌ফো‌র্সের অভিযা‌নে আটক ২

 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
মঙ্গলবার, ২৬ আগষ্ট ২০২৫ ইং ১২:০১ এএম.

প‌রিবা‌রের সবাই মাদক কারবারি। প্রশাসন-পু‌লি‌শের অভিযান ও গ্রেফতার এড়া‌তে বা‌ড়ি‌র চতু‌র্দি‌কে সি‌সি ক‌্যা‌মেরায় চল‌তো নজরদা‌রি। কিন্তু শেষ রক্ষা হয়‌নি। সব ‘নিরাপত্তা বেষ্টনী’ ব‌্যর্থ ক‌রে টাস্ক‌ফো‌র্সের অভিযা‌নে উদ্ধার হ‌য়ে‌ছে মাদক, ধরা প‌ড়ে‌ছে দুই মাদক কারবারি।

সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় কু‌ড়িগ্রা‌ম জেলার রৌমারী উপ‌জেলার খা‌টিয়ামারী এলাকায় এই অভিযান চালায় মাদক বি‌রোধী টাস্ক‌ফোর্স।

কুড়িগ্রাম জেলার রৌমারী উপ‌জেলা নির্বাহী অফিসার (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

টাস্ক‌ফোর্স সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদা‌রের নেতৃত্বে রৌমারী সার্কেলের সহকারী পু‌লিশ সুপার, রৌমারী থানা পুলিশ এবং বি‌জি‌বি সদস্যদের সমন্বয়ে গ‌ঠিত টাস্কফোর্সের এক‌টি দল খা‌টিয়ামা‌রি গ্রা‌মের মাদক ব‌্যবসায়ী জা‌হের আলী ওর‌ফে ফ‌কির চাঁ‌নের বা‌ড়ি‌তে অভিযান পরিচালনা করে। এ সময় বাড়ি‌তে তল্লা‌শি চা‌লি‌য়ে ৩৩০টি ইয়াবাসহ ফ‌কির চাঁনের স্ত্রী ম‌ফিতা বেগম এবং আরেক মাদক কারবা‌রি নিজাম উদ্দিনকে আটক ক‌রা হয়। ত‌বে ফ‌কির চাঁন বা‌ড়ি‌তে না থাকায় তা‌কে আটক করা সম্ভব হয়‌নি।

এ ছাড়াও নজরদা‌রির কা‌জে ব‌্যবহৃত বা‌ড়ি‌র চারপা‌শে লাগা‌নো ১৫টি সি‌সি ক‌্যা‌মেরা, এক‌টি ডি‌ভিআর, এক‌টি ম‌নিটর এবং এক‌টি মোবাইল ফোন জব্দ ক‌রেন টাস্ক‌ফোর্স সদস‌্যরা।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার ব‌লেন, ‘নি‌র্বি‌ঘ্নে মাদক ব‌্যবসা করার জন‌্য বাড়ি‌টির চারপা‌শে সি‌সি ক‌্যা‌মেরা লা‌গি‌য়ে আইনশৃঙ্খলা বা‌হিনীর গ‌তি‌বি‌ধি পর্যবেক্ষণ করা হ‌তো। টাস্কফো‌র্সের অভিযা‌নে মাদক উদ্ধারসহ দুই অভিযুক্ত‌কে আটক করা হ‌য়ে‌ছে। তা‌দের বিরু‌দ্ধে মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ আইনে নিয়‌মিত মামলা দা‌য়ে‌রের ব‌্যবস্থা নেওয়া হ‌য়ে‌ছে।’

Related Posts

কুড়িগ্রামে ১,৮১৫ কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

কুড়িগ্রাম জেলায় ইপিআই কার্যক্রমের আওতায় দেড় সহস্রাধিক কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ…

ভূরুঙ্গামারীতে দাখিল সার্টিফিকেট জটিলতা: অবরুদ্ধ বরখাস্তকৃত সুপার সাইদুর রহমান

উপজেলা প্রতিনিধি, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দাখিল-২০২৪ সালের উত্তীর্ণ শিক্ষার্থীদের সার্টিফিকেট বিতরণে জটিলতা সৃষ্টি হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনার জেরে বরখাস্তকৃত সুপারিন্টেন্ডেন্ট মো. সাইদুর…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

আমতলীতে অবৈধ জ্বালানি মজুদ: ৫১০ লিটার ডিজেল-অকটেন জব্দ, ৫ হাজার টাকা জরিমানা

  • By Admin
  • April 20, 2026
  • 14 views
আমতলীতে অবৈধ জ্বালানি মজুদ: ৫১০ লিটার ডিজেল-অকটেন জব্দ, ৫ হাজার টাকা জরিমানা

ন্দ্রগঞ্জে যুবদল – ছাএদলের দুই নেতাকে বহিষ্কারসহ আইনি পদক্ষেপ

  • By Admin
  • April 20, 2026
  • 29 views
ন্দ্রগঞ্জে যুবদল – ছাএদলের দুই নেতাকে বহিষ্কারসহ আইনি পদক্ষেপ

তেতুলিয়া, তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশের সদস্য অবসরকালীন উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • By Admin
  • April 20, 2026
  • 10 views
তেতুলিয়া, তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশের সদস্য অবসরকালীন উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সংরক্ষিত নারী আসনে ঝালকাঠির বিএনপি নেত্রী জেবা আমিন খান মনোনীত, নেতাকর্মীদের উচ্ছ্বাস

  • By Admin
  • April 20, 2026
  • 9 views
সংরক্ষিত নারী আসনে ঝালকাঠির বিএনপি নেত্রী জেবা আমিন খান মনোনীত, নেতাকর্মীদের উচ্ছ্বাস

বেলকুচির বড়ধুলে এমএমএস–ইডিআরসি প্রকল্প এলাকা পরিদর্শন: কর্মকর্তাদের প্রশংসা

  • By Admin
  • April 20, 2026
  • 18 views
বেলকুচির বড়ধুলে এমএমএস–ইডিআরসি প্রকল্প এলাকা পরিদর্শন: কর্মকর্তাদের প্রশংসা

বাগেরহাটে মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • By Admin
  • April 20, 2026
  • 15 views
বাগেরহাটে মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত