নাগেশ্বরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী সম্মেলনে জনসমুদ্র

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত বিশাল কর্মী সম্মেলন আজ জনসমুদ্রে পরিণত হয়েছে। সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ দলে দলে এসে সম্মেলনস্থল পূর্ণ করে তোলেন। ফলে পুরো মাঠ পরিণত হয় উপচে পড়া মানুষের ঢলে মুখর এক মিলনমেলায়।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম এবং সাংগঠনিক সম্পাদক এম. হাসিবুর রহমান।

অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেন ২৫-কুড়িগ্রাম-১ আসনের হাতপাখা প্রতীকের সম্ভাব্য এমপি প্রার্থী আলহাজ্ব হারিসুল বারি রনি।

সম্মেলনের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি হযরত মাওলানা মোঃ আব্দুর রব। এছাড়াও ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন ও ইসলামী শ্রমিক আন্দোলনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি, নৈতিক সমাজ প্রতিষ্ঠা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং ন্যায়নিষ্ঠ নেতৃত্ব গঠনে ইসলামী আন্দোলনের ভূমিকা তুলে ধরেন।

দিনব্যাপী কর্মী সম্মেলনে লাখো মানুষের ঢল দেখে স্থানীয় নেতারা বলেন— এটি প্রমাণ করে নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের প্রতি সাধারণ মানুষের আগ্রহ ও সমর্থন দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে।

Related Posts

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

ডেস্ক রিপোর্ট পিরোজপুরের জিয়ানগরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেতে থানায় অবস্থান নিয়েছে এক শিক্ষার্থী। শনিবার (১৮ এপ্রিল) বিয়ে ঠেকাতে ওই শিক্ষার্থী জিয়ানগর থানায় দুই দফায় হাজির হয়। ওই শিক্ষার্থীর সহপাঠীরা জানায়,…

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

মোঃ জাকির খান টাঙ্গাইল । টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় একটি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে তেল জব্দ ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে ধনবাড়ী উপজেলা…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

  • By Admin
  • April 18, 2026
  • 18 views
বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

  • By Admin
  • April 18, 2026
  • 29 views
টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই

  • By Admin
  • April 18, 2026
  • 27 views
সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই

মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ

  • By Admin
  • April 18, 2026
  • 24 views
মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ

পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থী পেল বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা

  • By Admin
  • April 18, 2026
  • 89 views
পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থী পেল বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা

লাউপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদায় বরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

  • By Admin
  • April 18, 2026
  • 55 views
লাউপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদায় বরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত