সৈয়দপুর জব ফেয়ারে উত্তরবঙ্গের ‘জুতার রাজা’ ব্লিং লেদারের ব্যাপক প্রশংসা

আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি) ক্যাম্পাসে অনুষ্ঠিত দিনব্যাপী জব ফেয়ারে সব চেয়ে বেশি আলোচিত ও প্রশংসিত হয়েছে উত্তরবঙ্গের সর্ববৃহৎ রপ্তানিমুখী জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড।

ইউরোপ-আমেরিকার ব্র্যান্ডগুলোর জন্য প্রতি বছর লাখ লাখ জোড়া জুতা রপ্তানিকারী এই প্রতিষ্ঠানটি ফেয়ারে অংশ নিয়ে শিক্ষার্থীদের মাঝে যোগ্যতার ভিত্তিতে চাকরি ও ইন্টার্নশিপের সুযোগের ঘোষণা দিয়েছে।

বর্তমানে বিএইউএসটির প্রাক্তন বেশকিছু শিক্ষার্থী ব্লিং লেদারের বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। অনেকেই ম্যানেজমেন্ট ট্রেইনি থেকে শুরু করে এখন সিনিয়র পদে কর্মরত।

চাকরি মেলা শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি। তিনি জানান, “ব্লিং লেদারের মতো রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সংযোগ শিক্ষার্থীদের জন্য স্বপ্নের দুয়ার খুলে দিচ্ছে।

তারা যেভাবে আমাদের গ্র্যাজুয়েটদের নিয়োগ দিয়ে সফলতার উদাহরণ তৈরি করেছে, তা সত্যিই প্রশংসার।”

ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড মহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ার খালিদ আহসান বলেন, “আমরা বিএইউএসটির শিক্ষার্থীদের মেধা ও দক্ষতায় মুগ্ধ। ভবিষ্যতেও প্রতি বছর নতুন ব্যাচ থেকে ইন্টার্ন ও ফ্রেশ গ্র্যাজুয়েট নিয়োগের পরিকল্পনা রয়েছে।”

উক্ত চাকরি মেলায় ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেডের আরও উপস্থিত ছিলেন জৈষ্ঠ্য ব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন) মোঃ আব্দুল্লাহ আল ফারুক সরকার, ব্যবস্থাপক,

(আইই এন্ড সাপ্লাইচেইন) আতিকুর রহমান, উপব্যবস্থাপক (অ্যাকাউন্টস অ্যান্ড ফাইনান্স) নার্গিস আক্তার শিলা, সিনিয়র এক্সিকিউটিভ (মার্চেন্ডাইজিং) ফারজানা কবির শাম্মী প্রমুখ ।

ফেয়ারে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, ব্লিং লেদারের স্টলে সবচেয়ে বেশি ভিড় ছিল এবং প্রতিষ্ঠানটির প্রফেশনাল উপস্থাপনা ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া তাদের আকৃষ্ট করেছে।

উল্লেখ্য, ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড একটি বাংলাদেশের ১০০% রপ্তানিমুখী জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান, যার প্রধান কার্যালয় ঢাকার বারিধারায় এবং মূল কারখানাটি রংপুরের তারাগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র ঘনিরামপুরে অবস্থিত।

এই প্রতিষ্ঠানটি স্পোর্টস শু, জুতা এবং অন্যান্য চামড়াজাত পণ্যের ফুটওয়্যার উৎপাদন করে, যা আন্তর্জাতিক বাজারের জন্য তৈরি করা হয়।

Related Posts

পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

মোঃ সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা ( নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আক্তারে উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত ৩১৯ জন অসহায় ও হতদরিদ্র উপকারভোগীর মাঝে…

প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

মো হাসান মাহমুদ জয় স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম কুড়িগ্রামের কচাকাটা থানার একটি প্রত্যন্ত চরাঞ্চলে নদীভাঙন, চরম দারিদ্র্য এবং সীমিত সুযোগ-সুবিধার মধ্য দিয়ে শৈশব অতিবাহিত করা মিজানুর রহমান মিজান আজ একজন সফল…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

  • By Admin
  • June 14, 2026
  • 20 views
পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

  • By Admin
  • June 14, 2026
  • 24 views
প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

  • By Admin
  • June 14, 2026
  • 20 views
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি নেতাকর্মীদের

  • By Admin
  • June 14, 2026
  • 21 views
রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি নেতাকর্মীদের

বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ

  • By Admin
  • June 14, 2026
  • 14 views
বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ

  • By Admin
  • June 14, 2026
  • 20 views
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ