সিলেটে ইসলামী ৮দলের লিয়াজুকমিটি গঠনঃ

আখলাক হুসাইন, সিলেট জেলা প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, লেভেল প্লেয়িং ফিল্ডসহ ৫ দফা দাবি এবং গণভোটে ‘হ্যাঁ’ বিজয় নিশ্চিত করতে
সিলেটে বিভাগীয় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ও

খেলাফত মজলিস সহ আন্দোলনরত ৮ দল।
সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে আগামী ৬ ডিসেম্বর শনিবার বেলা ২টায় অনুষ্ঠিত হবে এ মহাসমাবেশ।

সমাবেশে বক্তব্য রাখবেন ৮ দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল

ইসলামের সভাপতিত্বে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে নগরীর কুদরত উল্লাহ মার্কেটস্থ সিলেট মহানগর জামায়াত কার্যালয়ে জেলা ও মহানগর ৮ দলের যৌথসভা অনুষ্ঠিত হয়।

সভায় কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সর্বসম্মতিক্রমে ৮ দলের ১৩ সদস্যের লিয়াজো কমিটি গঠন করা হয় এবং সমাবেশ বাস্তবায়নে গৃহিত হয় বিভিন্ন সিদ্ধান্ত।

সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামকে সমন্বয়ক ও ১২ জনকে সদস্য করে গঠিত ১৩ সদস্যবিশিষ্ট

লিয়াজো কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন, সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ ও মহানগর সভাপতি মাওলানা

তাজুল ইসলাম হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা সাঈদ আহমদ ও সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলম ও জেলা সভাপতি মাওলানা

মো. ইকবাল হোসাইন, নেজামে ইসলাম পার্টি সিলেট মহানগর সভাপতি মাওলানা মুজাম্মিল হক তালুকদার ও জেলা সভাপতি হাফিজ মাওলানা আবু ইউসুফ চৌধুরী,

খেলাফত আন্দোলন সিলেট জেলা সভাপতি মাওলানা নাসির উদ্দিন, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন ও বাংলাদেশ ডেভোলাপমেন্ট পার্টির সিলেট মহানগর সভাপতি কবির আহমদ।

এদিকে সভা শেষে ৮ দলের এক যৌথ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

উক্ত প্রেস ব্রিফিংয়ে ৮ দলের কেন্দ্রীয় লিয়াজো কমিটির পক্ষে বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

ব্রিফিংয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন,

জাগপা ও বাংলাদেশ ডেভলাপমেন্ট পার্টির সিলেট জেলা ও মহানগরের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণে

৫ দফা দাবীতে ৮ দল যুগপৎ কর্মসূচি পালন করে আসছে। এর আলোকে দেশের ৭টি বিভাগীয় শহরে মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

৩০ নভেম্বর থেকে এসব কর্মসূচি পালিত হবে। সবশেষে ৬ ডিসেম্বর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে সিলেটে ৮ দলের ১৩ সদস্য বিশিষ্ট একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মাধ্যমে বাস্তবায়ন করা হবে সিলেটে আগামীতে ৮ দলের সকল কর্মসূচি।

যৌথসভায় খেলাফত মজলিসের সিলেট মহানগর শাখার সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান বলেন, জুলাই সনদের আইনি ভিত্তিসহ পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলনে রয়েছে ৮ দল।

ইতোমধ্যে সরকার আদেশের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়েছে। তবে চূড়ান্ত আইনি ভিত্তি গণভোট নির্বাচনের আগে করার দাবি ছিল আমাদের।

কিন্তু সরকার জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়ে আসছি।

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের আদেশে তাদের দাবির আংশিক পূরণ হয়েছে।

তবে জুলাই হত্যাকাণ্ডে অন্য অপরাধীদের বিচার, স্বৈরাচারের দোসর হিসেবে জাতীয় পার্টিসহ অন্য দলগুলোকে নিষিদ্ধ করা এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবিগুলো এখনো পূরণ হয়নি।

৫ দফা দাবি পূরণে ৮ দলের যুগপৎ কর্মসূচি অব্যাহত থাকবে।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও ৮ দল সিলেটের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মুহাম্মদ ফখরুল ইসলামের

পরিচালনায় অনুষ্ঠিত যৌথ প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর

ড. নূরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, খেলাফত মজলিস সিলেট

মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, সহ-সভাপতি শামসুদ্দিন মো. ইলিয়াস, আব্দুল হান্নান তাপাদার, জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ ও সাধারণ সম্পাদক দিলওয়ার হোসাইন,

জেলা সহ-সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম,

জেলা সেক্রেটারী মো: ইমাদ উদ্দিন, জেলা সভাপতি মাওলানা সাঈদ আহমদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য

আরিফুল ইসলাম শামীম, বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলম ও সাধারণ সম্পাদক আব্দুল গাফফার,

সিলেট জেলা সভাপতি মাওলানা মোঃ ইকবাল হোসাইন ও জেলা সেক্রেটারি ফখরুল ইসলাম, মহানগর সহ-সভাপতি মুহিবুর রহমান, নেজামে ইসলাম

পার্টির সিলেট মহানগর সভাপতি মাওলানা মুজাম্মিল হক তালুকদার, সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ খান, সহ-সেক্রেটারী মোঃ ফখরুজ্জামান, বাংলাদেশ খেলাফত আন্দোলন

সিলেট জেলা ও মহানগর সভাপতি মাওলানা শায়খ নাসির উদ্দিন, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন,

সিনিয়র সহ-সভাপতি শাহজাহান আহমদ সাজু, সাধারণ সম্পাদ ইমাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান ও বাংলাদেশ ডেভোলাপমেন্ট পার্টির মহানগর সভাপতি কবির আহমদ প্রমূখ।

Related Posts

পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

মোঃ সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা ( নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আক্তারে উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত ৩১৯ জন অসহায় ও হতদরিদ্র উপকারভোগীর মাঝে…

প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

মো হাসান মাহমুদ জয় স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম কুড়িগ্রামের কচাকাটা থানার একটি প্রত্যন্ত চরাঞ্চলে নদীভাঙন, চরম দারিদ্র্য এবং সীমিত সুযোগ-সুবিধার মধ্য দিয়ে শৈশব অতিবাহিত করা মিজানুর রহমান মিজান আজ একজন সফল…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

  • By Admin
  • June 14, 2026
  • 18 views
পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

  • By Admin
  • June 14, 2026
  • 23 views
প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

  • By Admin
  • June 14, 2026
  • 19 views
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি নেতাকর্মীদের

  • By Admin
  • June 14, 2026
  • 20 views
রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি নেতাকর্মীদের

বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ

  • By Admin
  • June 14, 2026
  • 13 views
বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ

  • By Admin
  • June 14, 2026
  • 19 views
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ