সহকারি শিক্ষকদের শাটডাউন: বড়লেখায় কক্ষের তালা ভেঙে পরীক্ষা নিলেন অভিভাবকরা।

 

মারুফ আহমদ হৃদয় বিশেষ প্রতিনিধি মৌলভীবাজার।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের শাটডাউন কর্মসূচির কারণে

মৌলভীবাজারের বড়লেখায় বৃহস্পতিবার তৃতীয় দিনের বার্ষিক পরীক্ষা নিতে পারেননি অধিকাংশ প্রধান শিক্ষক।

সকালে সহকারি শিক্ষকরা প্রধান শিক্ষকদের পরীক্ষা নিতে বাধা দেন এবং শিক্ষার্থীদের

স্কুল ফটক থেকেই ফিরিয়ে দেন। পরে বিভিন্ন স্কুলের কক্ষে তালা মেরে তারা উপজেলা চত্বরে সমাবেশে যোগ দেন।

উপজেলার ১৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র দুই-তিনটি ছাড়া কোথাওই পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

বিকেলে ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কক্ষের তালা দেখে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

তারা তালা ভেঙে সন্তানদের পরীক্ষা হলে বসান। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরে প্রশাসন ও অভিভাবকদের সহযোগিতায় ওই স্কুলের প্রধান শিক্ষক বদর উদ্দিন ছয়টি কক্ষে পরীক্ষা নেন।

সরেজমিনে বড়লেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেছে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুরবী রাণী সিংহসহ সহকারি শিক্ষকরা প্রথম

ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের জানিয়ে দিচ্ছেন যে পরীক্ষা হবে না। সকাল সাড়ে দশটায় শিক্ষকরা স্কুলে তালা দিয়ে উপজেলা চত্বরে সমাবেশে চলে যান।

সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল হোসেন বলেন, মঙ্গলবার ও বুধবার অফিস সহায়ক ও প্রাক্তন ছাত্রদের সহযোগিতায় পরীক্ষা নেওয়া সম্ভব হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার

সহকারি শিক্ষকরা পরীক্ষায় বাধা দেন এবং শিক্ষার্থীদেরও ফিরিয়ে দেন।

ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদর উদ্দিন বলেন, সহকারি শিক্ষকরা সকালে পরীক্ষা নিতে দেননি। আমাদের প্রায় সাড়ে তিনশ শিক্ষার্থী।

সহকারি শিক্ষক ১২ জন-সবাই তালা মেরে চলে যান। বিকেলে অভিভাবকেরা তালা দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং পরীক্ষা নেওয়ার চাপ দেন।

পরে অভিভাবক, অফিস সহায়ক ও প্রশাসনের সহযোগিতায় ছয়টি হলে পরীক্ষা নিতে পেরেছি।

এদিকে উপজেলার ১৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার প্রধান শিক্ষকদের পরীক্ষায় বাধা দেন সহকারি শিক্ষকরা।

পরীক্ষার হলে তালা দেওয়ার পর তারা উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় শিক্ষক নেতা মীর মুহিবুর রহমান, বড়লেখা প্রাথমিক সহকারি শিক্ষক সমিতির সভাপতি নুরুল ইসলাম,

সহসভাপতি সোহেল আহমদ চৌধুরী, ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক সঞ্জিত নাথ, সাংগঠনিক সম্পাদক জয়ন্ত পাল, ইমদাদুল হক, আলমগীর হোসেন, সাহেরা বেগম প্রমুখ।

উপজেলা শিক্ষা অফিসার (প্রাথমিক) জোবায়ের আলম বলেন, বৃহস্পতিবার প্রায় সব স্কুলেই সহকারি শিক্ষকরা পরীক্ষা নিতে দেননি। বিভিন্ন প্রধান শিক্ষককে বাধা দেওয়া, পরীক্ষার হলে তালা মারা,

শিক্ষার্থীদের গেট থেকে ফিরিয়ে দেওয়া ও কয়েকজনকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Related Posts

ভূরুঙ্গামারীতে চালের ড্রামে মিললো ৮ কেজি ভারতীয় গাঁজা, আটক ১

নিজস্ব প্রতিবেদক | ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি চালের ড্রাম থেকে ৮ কেজি ভারতীয় গাঁজা ও নগদ ৮ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ…

ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা, মাটি ভরাট করার দাবি এলাকাবাসীর

কুড়িগ্রাম প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের চর সিতাইঝাড় এলাকার ভেঙে পড়া সেতুটি এখন প্রায় তিন লাখ মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একসময় গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত সেতুটি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভূরুঙ্গামারীতে চালের ড্রামে মিললো ৮ কেজি ভারতীয় গাঁজা, আটক ১

  • By Admin
  • June 5, 2026
  • 35 views
ভূরুঙ্গামারীতে চালের ড্রামে মিললো ৮ কেজি ভারতীয় গাঁজা, আটক ১

ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা, মাটি ভরাট করার দাবি এলাকাবাসীর

  • By Admin
  • June 5, 2026
  • 25 views
ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা, মাটি ভরাট করার দাবি এলাকাবাসীর

নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুরে টেক্সটাইল শ্রমিক কর্তৃক কিশোরীকে পাশবিক নির্যাতন: সহযোগী গ্রেফতার, মূলহোতা পলাতক

  • By Admin
  • June 5, 2026
  • 35 views
নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুরে টেক্সটাইল শ্রমিক কর্তৃক কিশোরীকে পাশবিক নির্যাতন: সহযোগী গ্রেফতার, মূলহোতা পলাতক

ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

  • By Admin
  • June 5, 2026
  • 27 views
ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী বাজারের ২টি মার্কেটে ভয়াবহ আগুন, প্রায় ১২ কোটি টাকার ক্ষতি।

  • By Admin
  • June 5, 2026
  • 32 views
ভূরুঙ্গামারী বাজারের ২টি মার্কেটে ভয়াবহ আগুন, প্রায় ১২ কোটি টাকার ক্ষতি।

তালতলীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট; আহত ১

  • By Admin
  • June 5, 2026
  • 32 views
তালতলীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট; আহত ১