ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা, মাটি ভরাট করার দাবি এলাকাবাসীর

কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের চর সিতাইঝাড় এলাকার ভেঙে পড়া সেতুটি এখন প্রায় তিন লাখ মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একসময় গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত সেতুটি ধসে পড়ার পর তিন ইউনিয়নের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার পাঁচগাছি-ভেলুরহাট সড়কের ওপর এলজিইডি নির্মিত সেতুটি গত ২৪ মে যাত্রীবোঝাই একটি ট্রাক্টর পারাপারের সময় হঠাৎ ভেঙে পড়ে। এতে একজন নিহত ও পাঁচজন আহত হন। এরপর থেকে সেতুটি সম্পূর্ণভাবে যান চলাচলের অনুপযোগী হয়ে আছে। বর্তমানে স্থানীয়রা ঝুঁকি নিয়ে অস্থায়ী কাঠের পাটাতনের মাধ্যমে পারাপার করছেন। তবে রিকশা, অটোরিকশা, মোটরসাইকেলসহ কৃষিপণ্য পরিবহনকারী যানবাহন চলাচল বন্ধ থাকায় পাঁচগাছি, মোগলবাসা ও বেগমগঞ্জ ইউনিয়নের হাজারো মানুষ বিপাকে পড়েছেন। এলাকাবাসীর অভিযোগ, সেতু ধসের কারণে কৃষিপণ্য বাজারজাতকরণ ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের প্রতিদিন ঝুঁকি নিয়ে স্কুল-কলেজে যাতায়াত করতে হচ্ছে। জরুরি রোগী পরিবহনেও দেখা দিয়েছে সংকট। ফলে দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। স্থানীয়দের দাবি, নতুন সেতু নির্মাণে সময় লাগলেও আপাতত মাটি ভরাট করে বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু করা হোক, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ কিছুটা হলেও কমে। অটোরিকশা চালক মোঃ সাইফুল ইসলাম বলেন, “এই সড়কে গাড়ি চালিয়েই সংসার চলত। সেতু ভেঙে যাওয়ার পর আয় প্রায় বন্ধ হয়ে গেছে। পরিবার চালাতে হিমশিম খেতে হচ্ছে।” কৃষক মোঃ আবু হানিফ বলেন, “এই সড়ক আমাদের জীবনরেখা। কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় মালামাল পরিবহনের প্রধান পথ এটি। দ্রুত ব্যবস্থা না নিলে কৃষকদের বড় ক্ষতির মুখে পড়তে হবে।” সেতু ভেঙে পড়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ মোঃ সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেল। তিনি জানান, মানুষের দুর্ভোগ লাঘবে অস্থায়ীভাবে কাঠের সেতুর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার উদ্যোগ চলছে।

Related Posts

ভূরুঙ্গামারীতে চালের ড্রামে মিললো ৮ কেজি ভারতীয় গাঁজা, আটক ১

নিজস্ব প্রতিবেদক | ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি চালের ড্রাম থেকে ৮ কেজি ভারতীয় গাঁজা ও নগদ ৮ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ…

নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুরে টেক্সটাইল শ্রমিক কর্তৃক কিশোরীকে পাশবিক নির্যাতন: সহযোগী গ্রেফতার, মূলহোতা পলাতক

​ আবু নাঈম রিপন :(নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মাধবদী থানাধীন পৌলানপুর এক টেক্সটাইল মিলের ১৬ বছর বয়সী কিশোরী শ্রমিককে ফুসলিয়ে ঘরে নিয়ে পাশবিক নির্যাতন ও যৌন নিপীড়নের নৃশংস ঘটনা ঘটেছে। গত…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভূরুঙ্গামারীতে চালের ড্রামে মিললো ৮ কেজি ভারতীয় গাঁজা, আটক ১

  • By Admin
  • June 5, 2026
  • 17 views
ভূরুঙ্গামারীতে চালের ড্রামে মিললো ৮ কেজি ভারতীয় গাঁজা, আটক ১

ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা, মাটি ভরাট করার দাবি এলাকাবাসীর

  • By Admin
  • June 5, 2026
  • 19 views
ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা, মাটি ভরাট করার দাবি এলাকাবাসীর

নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুরে টেক্সটাইল শ্রমিক কর্তৃক কিশোরীকে পাশবিক নির্যাতন: সহযোগী গ্রেফতার, মূলহোতা পলাতক

  • By Admin
  • June 5, 2026
  • 29 views
নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুরে টেক্সটাইল শ্রমিক কর্তৃক কিশোরীকে পাশবিক নির্যাতন: সহযোগী গ্রেফতার, মূলহোতা পলাতক

ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

  • By Admin
  • June 5, 2026
  • 19 views
ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী বাজারের ২টি মার্কেটে ভয়াবহ আগুন, প্রায় ১২ কোটি টাকার ক্ষতি।

  • By Admin
  • June 5, 2026
  • 24 views
ভূরুঙ্গামারী বাজারের ২টি মার্কেটে ভয়াবহ আগুন, প্রায় ১২ কোটি টাকার ক্ষতি।

তালতলীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট; আহত ১

  • By Admin
  • June 5, 2026
  • 22 views
তালতলীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট; আহত ১