গাইবান্ধার সাদুল্লাহপুরে কলেজ ছাত্রী অপহরণ: র‌্যাবের যৌথ অভিযানে ভিকটিম উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধার সাদুল্লাহপুরে কলেজ ছাত্রীকে অপহরণের ঘটনায় মামলা দায়েরের পর র‌্যাবের যৌথ অভিযানে ভিকটিমকে উদ্ধারপূর্বক প্রধান আসামিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাদুল্লাহপুর সরকারি ডিগ্রি কলেজের ওই শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাবসহ নানা উপায়ে উত্ত্যক্ত করছিল একই এলাকার হাবিব মিয়া (২০)। ভিকটিম প্রস্তাব প্রত্যাখ্যান করলে ক্ষুব্ধ হয়ে গত ১১ অক্টোবর ভোরে পরিকল্পিতভাবে তাকে জোরপূর্বক অটোতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় হাবিব ও তার সহযোগীরা। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে সাদুল্লাহপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী-২০২৫) এর ৭/৩০ ধারায় মামলা (নং-১৭, তারিখ ১৫ নভেম্বর ২০২৫) দায়ের করেন।

ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে ছিল। গুরুত্ব বিবেচনায় র‌্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা এবং র‌্যাব-২, সিপিএসসি, বসিলার যৌথ দল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে মোহাম্মদপুর থানার চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি হাবিব মিয়াকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

র‌্যাব জানায়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভিকটিম ও গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে অপহরণ, ধর্ষণ, হত্যা ও অন্যান্য জঘন্য অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Related Posts

পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

মোঃ সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা ( নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আক্তারে উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত ৩১৯ জন অসহায় ও হতদরিদ্র উপকারভোগীর মাঝে…

প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

মো হাসান মাহমুদ জয় স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম কুড়িগ্রামের কচাকাটা থানার একটি প্রত্যন্ত চরাঞ্চলে নদীভাঙন, চরম দারিদ্র্য এবং সীমিত সুযোগ-সুবিধার মধ্য দিয়ে শৈশব অতিবাহিত করা মিজানুর রহমান মিজান আজ একজন সফল…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

  • By Admin
  • June 14, 2026
  • 20 views
পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

  • By Admin
  • June 14, 2026
  • 24 views
প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

  • By Admin
  • June 14, 2026
  • 20 views
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি নেতাকর্মীদের

  • By Admin
  • June 14, 2026
  • 21 views
রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি নেতাকর্মীদের

বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ

  • By Admin
  • June 14, 2026
  • 14 views
বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ

  • By Admin
  • June 14, 2026
  • 20 views
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ