
কবির হোসেন রাকিব (লক্ষ্মীপুর) প্রতিনিধি ::
লক্ষ্মীপুরের রায়পুরে ডাক্তার না রেখে মানুষের সাথে প্রতারনা ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে ভীশন সেন্টার, রায়পুর চক্ষু হাসপাতাল ও রায়পুর অন্ধ কল্যান চক্ষু হাসপাতালে সিলগালা করেছে সিভিল সার্জন।
মঙ্গলবার দুপুরে (২০ জানুয়ারী) রায়পুর বাসটার্মিনাল এলাকায় অবস্থিত প্রতিষ্ঠান ৩ টিতে অভিযান পরিচালনা করে সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীন।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, রায়পুর সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোঃ মামুনুর রশীদ পলাশ, সাংবাদিকসহ পুলিশ সদস্যরা।
সিভিলসার্জন জানান, লাইসেন্সবিহীন, বিনা অনুমতিতে ব্যবসা পরিচালনা ও ডাক্তারের সহকারী হয়ে ডাক্তার পদবী ব্যবহারের দায়ে তিনটি চক্ষু হাসপাতাল নামের ৩টি প্রতিষ্ঠানকে সীলগালা করা হয়। অভিযান অব্যাহত থাকবে।







