ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে
বুধবার (‌২২এপ্রিল‌ ) দুপুর ২টা‌৩০ মিনিটের উপজেলা কমপ্লেক্স সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার,
বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা , প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম গাজী, উপজেলা ‌রিসোর্স‌ সেন্টারের ইন্সপেক্টর মোসলেম উদ্দিন, সমাজ সেবা কর্মকর্তা মনোজ কান্তি রায়, চেয়ারম্যান মোল্লা মাহবুবুর রহমান,‌সমারেশ মন্ডল,ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সাংবাদিক দীপ্তিমান বাপ্পি,আক্তারুজ্জান লিটনসহ শিক্ষক সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য দেশের তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি পরিচালিত হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধাবিকাশের সুযোগ সৃষ্টি করাই ‘নতুন কুঁড়ি স্পোর্ট’ এর মূল উদ্দেশ্য। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, সুন্দর, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে খেলাধুলার ভূমিকা অপরিসীম। এটি শিশু-কিশোরদের শারীরিক, মানসিক, সামাজিক ও নৈতিক বিকাশের পাশাপাশি দলগত চেতনা, নেতৃত্ব এবং শৃঙ্খলাবোধ বৃদ্ধিতে সহায়তা করে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর ইভেন্টভিত্তিক প্রতিযোগিতা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করা হবে
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি ক্রীড়া পরিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হবে। মূলত ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রতিযোগিতার মাধ্যমে তাদের ক্রীড়া প্রতিভা বিকাশ করাই এই উদ্যোগের লক্ষ্য।
এই ক্রীড়া আয়োজনে ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের জন্য মোট ৮টি ইভেন্টে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা। ইভেন্টগুলো হলো: ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার এবং মার্শাল আর্ট। খ) সাবেক খেলোয়াড় এবং অভিজ্ঞ ক্রীড়া সংগঠকদের সরাসরি সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করা।
তৃণমূল থেকে মেধা অন্বেষণ এবং সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশের মাধ্যমে আগামীতে দক্ষ খেলোয়াড় তৈরি করা।
তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি একটি সুসংগঠিত কাঠামোর মাধ্যমে পরিচালিত হবে। এই কার্যক্রমের প্রাথমিক ধাপ ইউনিয়ন এবং সিটি কর্পোরেশনের ওয়ার্ডভিত্তিক দল গঠন। অতঃপর পর্যায়ে উপজেলা, জেলা, আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত কোন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।

অনুষ্ঠান সার্বিক সঞ্চালনায় ছিলেন ডুমুরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান।

Related Posts

কুড়িগ্রামে পুলিশ সদস্যের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদ

  মোঃ মাইনুল ইসলাম। উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুর থানার এসআই জাহেদুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগকে কেন্দ্র করে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। সম্প্রতি দুর্গাপুর এলাকার মেসার্স নজরুল ইসলাম ফিলিংস স্টেশন…

‘মানুষের পাশে মানুষ’–রাজারহাটে অনন্য দৃষ্টান্ত ইউএনওর, সংবাদ দেখে ছুটে গেলেন প্রতিবন্ধী রফিকুলের বাড়ি।

রতন রায় : কুড়িগ্রাম  প্রতিনিধি। তারিখ:- ২২-৪-২০২৬ ইং কুড়িগ্রামের রাজারহাটে আবারও মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান। গণমাধ্যমে অসহায় প্রতিবন্ধী রফিকুল ইসলামের করুণ চিত্র দেখার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কুড়িগ্রামে পুলিশ সদস্যের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদ

  • By Admin
  • April 22, 2026
  • 33 views
কুড়িগ্রামে পুলিশ সদস্যের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদ

ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা

  • By Admin
  • April 22, 2026
  • 2 views
ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা

‘মানুষের পাশে মানুষ’–রাজারহাটে অনন্য দৃষ্টান্ত ইউএনওর, সংবাদ দেখে ছুটে গেলেন প্রতিবন্ধী রফিকুলের বাড়ি।

  • By Admin
  • April 22, 2026
  • 25 views
‘মানুষের পাশে মানুষ’–রাজারহাটে অনন্য দৃষ্টান্ত ইউএনওর, সংবাদ দেখে ছুটে গেলেন প্রতিবন্ধী রফিকুলের বাড়ি।

সিটি কলেজ ছাত্র সংঘর্ষে পুলিশের নিস্ক্রিয়তার বিচার দাবিতে চট্টগ্রামে ডাকসু ভিপি

  • By Admin
  • April 22, 2026
  • 14 views
সিটি কলেজ ছাত্র সংঘর্ষে পুলিশের নিস্ক্রিয়তার বিচার দাবিতে চট্টগ্রামে ডাকসু ভিপি

টাঙ্গাইলের ধনবাড়ীতে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি

  • By Admin
  • April 22, 2026
  • 14 views
টাঙ্গাইলের ধনবাড়ীতে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি

সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত 

  • By Admin
  • April 22, 2026
  • 15 views
সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত