কক্সবাজার মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ চালক আটক

জামাল উদ্দীন,
কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ একজনকে আটক করেছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য এক কোটি ২০ লাখ টাকা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় এবং মেজর মো. আশিকুর রহমানের নেতৃত্বে টহল তৎপরতা জোরদার করা হলে একটি সন্দেহজনক সিএনজি অটোরিকশা থামানো হয়।
আটক ব্যক্তি রামু উপজেলার পূর্ব ধেচুয়াপালং গ্রামের বাসিন্দা আবদুল গফুরের ছেলে আব্দুর রহমান (৩৬)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক বহনের বিষয়টি অস্বীকার করেন। পরে সিএনজির পেছনের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ-মায়ানমার সীমান্ত এলাকায় মাদকদ্রব্য পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালানকারীদের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, আটক আসামির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Related Posts

উলিপুরে প্রশংসায় ভাসছেন কুলি আব্দুল করিম

স্টাফ রিপোর্টার, মোঃ রেজাউল হক কুড়িগ্রামঃ- উলিপুরে কুলির টাকায় সেতু,শেষ হলো দুই যুগের দুর্ভোগ দীর্ঘ দুই যুগেরও বেশি সময়ের জনদুর্ভোগের অবসান ঘটালেন এক কুলি শ্রমিক, কুড়িগ্রামের উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা এলাকার…

পাইকগাছার ২ তরমুজ ব্যবসায়ী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত!

  বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। পাইকগাছার ২ তরমুজ ব্যবসায়ী দিনাজপুরের ঘোড়াঘাটে পণ্যবাহী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত! ২৩ এপ্রিল বৃহস্পতিবার ভোরে এ সড়ক দুর্ঘটনায় পাইকগাছার বেতবুনিয়া গ্রামের মৃত মোঃ শহিদুল…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

উলিপুরে প্রশংসায় ভাসছেন কুলি আব্দুল করিম

  • By Admin
  • April 23, 2026
  • 6 views
উলিপুরে প্রশংসায় ভাসছেন কুলি আব্দুল করিম

পাইকগাছার ২ তরমুজ ব্যবসায়ী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত!

  • By Admin
  • April 23, 2026
  • 7 views
পাইকগাছার ২ তরমুজ ব্যবসায়ী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত!

চট্টগ্রামে ওয়াসার লাইন খননের সময় মাটি চাপায় ২ শ্রমিক নিহত

  • By Admin
  • April 23, 2026
  • 6 views
চট্টগ্রামে ওয়াসার লাইন খননের সময় মাটি চাপায় ২ শ্রমিক নিহত

২৫ এপ্রিল শুরু চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা

  • By Admin
  • April 23, 2026
  • 6 views
২৫ এপ্রিল শুরু চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা

চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • By Admin
  • April 23, 2026
  • 8 views
চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কমলনগরে খলিল বাহিনীর ত্রাস: ধর্ষণ ও ডাকাতির অভিযোগে ফুঁসে উঠেছে এলাকাবাসী

  • By Admin
  • April 23, 2026
  • 21 views
কমলনগরে খলিল বাহিনীর ত্রাস: ধর্ষণ ও ডাকাতির অভিযোগে ফুঁসে উঠেছে এলাকাবাসী