জয়পুরহাটে প্রতীক বরাদ্দ সম্পন্ন: প্রচারে নামছেন ৮ প্রার্থী

 

মোঃ রুহুল আমিন পারভেজ জয়পুরহাট প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের দুটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকালে উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের হাতে তাদের নির্বাচনী প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে জেলাজুড়ে শুরু হয়েছে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার-প্রচারণা।

জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি)উপজেলা নিয়ে গঠিত এই গুরুত্বপূর্ণ আসনে বর্তমানে ৫ জন বৈধ প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন। তাদের প্রতীকগুলো হলো:
মোঃ মাসুদ রানা প্রধান (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি): ধানের শীষ।
মোঃ ফজলুর রহমান সাঈদ (বাংলাদেশ জামায়াতে ইসলামী): দাঁড়িপাল্লা ( দলীয় নির্ধারিত প্রতীক)।
সাবেকুন নাহার শিখা (স্বতন্ত্র): ঘোড়া।
তৌফিকা দেওয়ান (বাসদ-মার্কসবাদী): কাঁচি।
মোঃ ওয়াজেদ পারভেজ (বাসদ): মই।

জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর):
তিনটি উপজেলা নিয়ে গঠিত এই আসনে ৩ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের প্রতীকগুলো হলো:
মোঃ আব্দুল বারী (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি): ধানের শীষ।
এস এম রাশেদুল আলম (বাংলাদেশ জামায়াতে ইসলামী): দাঁড়িপাল্লা ।
এস এ জাহিদ (আমার বাংলাদেশ – এবি পার্টি): ঈগল ।

প্রার্থীদের হাতে তাদের বরাদ্দকৃত প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া। এর আগে তিনি নির্বাচনে আচরণ বিধি তুলে ধরে তা যথাযথভাবে মেনে চলার জন্য প্রার্থী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব-উন- নবী, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার,জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান সহ অন্যরা।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে একযোগে সারাদেশে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

Related Posts

উলিপুরে প্রশংসায় ভাসছেন কুলি আব্দুল করিম

স্টাফ রিপোর্টার, মোঃ রেজাউল হক কুড়িগ্রামঃ- উলিপুরে কুলির টাকায় সেতু,শেষ হলো দুই যুগের দুর্ভোগ দীর্ঘ দুই যুগেরও বেশি সময়ের জনদুর্ভোগের অবসান ঘটালেন এক কুলি শ্রমিক, কুড়িগ্রামের উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা এলাকার…

পাইকগাছার ২ তরমুজ ব্যবসায়ী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত!

  বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। পাইকগাছার ২ তরমুজ ব্যবসায়ী দিনাজপুরের ঘোড়াঘাটে পণ্যবাহী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত! ২৩ এপ্রিল বৃহস্পতিবার ভোরে এ সড়ক দুর্ঘটনায় পাইকগাছার বেতবুনিয়া গ্রামের মৃত মোঃ শহিদুল…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

উলিপুরে প্রশংসায় ভাসছেন কুলি আব্দুল করিম

  • By Admin
  • April 23, 2026
  • 11 views
উলিপুরে প্রশংসায় ভাসছেন কুলি আব্দুল করিম

পাইকগাছার ২ তরমুজ ব্যবসায়ী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত!

  • By Admin
  • April 23, 2026
  • 13 views
পাইকগাছার ২ তরমুজ ব্যবসায়ী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত!

চট্টগ্রামে ওয়াসার লাইন খননের সময় মাটি চাপায় ২ শ্রমিক নিহত

  • By Admin
  • April 23, 2026
  • 11 views
চট্টগ্রামে ওয়াসার লাইন খননের সময় মাটি চাপায় ২ শ্রমিক নিহত

২৫ এপ্রিল শুরু চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা

  • By Admin
  • April 23, 2026
  • 12 views
২৫ এপ্রিল শুরু চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা

চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • By Admin
  • April 23, 2026
  • 12 views
চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কমলনগরে খলিল বাহিনীর ত্রাস: ধর্ষণ ও ডাকাতির অভিযোগে ফুঁসে উঠেছে এলাকাবাসী

  • By Admin
  • April 23, 2026
  • 30 views
কমলনগরে খলিল বাহিনীর ত্রাস: ধর্ষণ ও ডাকাতির অভিযোগে ফুঁসে উঠেছে এলাকাবাসী