ভূরুঙ্গামারীতে ভেজাল সার বিক্রি করায় ব্যবসায়ীর দুই লাখ টাকা জরিমান

ফাতেমা আক্তার লিজা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভেজাল সার বিক্রি করার অভিযোগে মেসার্স আল-আদিয়াত ট্রেডার্স নামের এক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যায় উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার বলেন, শনিবার দুপুরের দিকে এক কৃষক অভিযোগ করেন আল-আদিয়াত ট্রেডার্সে ভেজাল টিএসপি সার বিক্রি করা হচ্ছে। অভিযোগ পেয়ে উক্ত প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এসময় সেখানে ৮৫ বস্তা ভেজাল টিএসপি সার পাওয়া যায়। পরে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার।

স্থানীয়রা কৃষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, পয়সা দিয়ে ভেজাল সার কিনে জমিতে দিলে কোনো উপকার না হয়ে বরং ক্ষতি হবে। এছাড়া তারা আরো অভিযোগ করেন খুচরা বাজারে ১০৫০ টাকা বস্তার সার ১৭০০ টাকায় কিনতে হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, ভেজাল টিএসপি সার বিক্রি করার অপরাধে সার ব্যবস্থাপনা আইনে আল-আদিয়াত ট্রেডার্সের মালিক আবু মোতালের শাহিনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ব্যবসায় প্রতিষ্ঠানি সিলগালা করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে সার বিক্রি করা হচ্ছিল।

Related Posts

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম জোরদারে কর্মশালা অনুষ্ঠিত

  মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বাসাবাড়ি পর্যায়ে বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম আরও বেগবান করতে ‘পৌরবাসীর বর্জ্য বিষয়ক আচরণ পরিবর্তন কার্যধারা প্রণয়ন কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০জুন) সকালে…

দুধকুমার, গংগাধার ও ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে মাছ নিধন: পুলিশের সাঁড়াশি অভিযান

নিজস্ব প্রতিবেদক, ভূরুঙ্গামারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও কচাকাটা থানার সীমান্তবর্তী দুধকুমার, গংগাধার ও ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে ইলেকট্রিক শক ব্যবহার করে মাছ শিকারের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) দিবাগত…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

  • By Admin
  • June 14, 2026
  • 21 views
পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ

প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

  • By Admin
  • June 14, 2026
  • 26 views
প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

  • By Admin
  • June 14, 2026
  • 21 views
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি নেতাকর্মীদের

  • By Admin
  • June 14, 2026
  • 22 views
রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি নেতাকর্মীদের

বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ

  • By Admin
  • June 14, 2026
  • 16 views
বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ

  • By Admin
  • June 14, 2026
  • 22 views
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ