সাভারে চোরাই মোবাইলের আইএমই নম্বর পরিবর্তনকারী চক্রের দুই জন গ্রেপ্তার

মোঃ মনির মন্ডল,সাভারঃ

সাভার থেকে চোরাই মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তনকারী চক্রের দুই জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে আইএমইআই পরিবর্তনের সফটওয়্যার, ল্যাপটপ ও ৯টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম।

এর আগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে সাভার মডেল থানাধীন সাভার সিমলিম টাওয়ার মার্কেটের ভেতর বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ঢাকা জেলার সাভার থানার উত্তর চাপাইন লালটেক এলাকার মৃত বাবর আলীর ছেলে জালাল (৪০) এবং চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার সুলতানপুর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে ইকরামুল হোসেন (২৫)।

ডিবি পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে সাভার সিমলিম টাওয়ার মার্কেটের অভিযানের সময় তাদের হেফাজত থেকে চোরাই মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তনের সফটওয়্যার, ১টি ল্যাপটপ, আইএমইআই নম্বর পরিবর্তিত ৯টি চোরাই মোবাইল ফোন, মোবাইল ফোনের লক খোলার বিভিন্ন সরঞ্জামাদি ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার আসামি ইকরামুল হোসেন এই চক্রের মূলহোতা। তাদের দলে ১০-১২ জন সক্রিয় সদস্য রয়েছে, যারা বাসস্ট্যান্ড ও রাস্তাঘাট থেকে মোবাইল চুরি এবং ছিনতাই করে জালালের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে তারা প্রযুক্তির অপব্যবহার করে আইএমইআই নম্বর পরিবর্তন করে সাভার ও আশপাশের এলাকায় গোপনে বিক্রি করে দিত।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

Related Posts

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে ভুক্তভোগী শিশুটি ২৫০ শয্যা বিশিষ্ট কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।…

ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কৃষকের মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক পঞ্চগড়ের সদর উপজেলায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাসিবুল ইসলাম (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকালে উপজেলার কাজিরহাট এলাকার ঝোপের দিঘি এলাকায় এই…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

  • By Admin
  • June 3, 2026
  • 24 views
৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কৃষকের মৃত্যু

  • By Admin
  • June 3, 2026
  • 26 views
ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কৃষকের মৃত্যু

বেড়া কেটে ভিতরে ঢুকে মামী ভাগ্নীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে অভিযুক্ত মামলা দায়ের

  • By Admin
  • June 3, 2026
  • 20 views
বেড়া কেটে ভিতরে ঢুকে মামী ভাগ্নীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে অভিযুক্ত মামলা দায়ের

কমলনগরে দুই প্রতিবেশীর দ্বন্দ্ব: ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায়, থানায় লিখিত অভিযোগ

  • By Admin
  • June 3, 2026
  • 8 views
কমলনগরে দুই প্রতিবেশীর দ্বন্দ্ব: ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায়, থানায় লিখিত অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলে মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

  • By Admin
  • June 3, 2026
  • 23 views
চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলে মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

কমলনগরে নোয়াখালীর কিশোর গ্যাংয়ের তাণ্ডব: বসতবাড়িতে হামলা, লুটপাট ও শ্লীলতাহানির চেষ্টা

  • By Admin
  • June 3, 2026
  • 71 views
কমলনগরে নোয়াখালীর কিশোর গ্যাংয়ের তাণ্ডব: বসতবাড়িতে হামলা, লুটপাট ও শ্লীলতাহানির চেষ্টা