ভূরুঙ্গামারীর ছেলে গাঁজাসহ বগুড়ায় আটক

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়ে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত প্রায় পৌনে ২টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক যুবক মো. আমিনুর রহমান (২৩) ভূরুঙ্গামারী উপজেলার শিংঝাড় গ্রামের আ. আজিজের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল মুরাদপুর এলাকায় একটি চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়। এ সময় রংপুর থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি করে আমিনুর রহমানের কাছ থেকে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে

Related Posts

বাগেরহাটে মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  আজিজুল গাজী, জেলা প্রতিনিধি, বাগেরহাট। বাগেরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে দুই দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। আয়োজনের শেষ দিনে , সোমবার…

আমতলীতে হাম–রুবেলা টিকাদান কর্মসূচির তৃতীয় ধাপের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি বরগুনার আমতলী উপজেলায় তৃতীয় ধাপে হাম–রুবেলা টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে এ উপলক্ষে এক উদ্বোধনী…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বাগেরহাটে মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • By Admin
  • April 20, 2026
  • 1 views
বাগেরহাটে মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমতলীতে হাম–রুবেলা টিকাদান কর্মসূচির তৃতীয় ধাপের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু

  • By Admin
  • April 20, 2026
  • 12 views
আমতলীতে হাম–রুবেলা টিকাদান কর্মসূচির তৃতীয় ধাপের উদ্বোধন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু

ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলা সহ ৫ জন গ্রেফতার

  • By Admin
  • April 20, 2026
  • 15 views
ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলা সহ ৫ জন গ্রেফতার

কুড়িগ্রামে ১,৮১৫ কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

  • By Admin
  • April 20, 2026
  • 19 views
কুড়িগ্রামে ১,৮১৫ কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু
  • By Admin
  • April 20, 2026
  • 27 views

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: লক্ষ্মীপুর থেকে মনোনয়ন পেলেন বিথীকা বিনতে হোসাইন

  • By Admin
  • April 20, 2026
  • 60 views
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: লক্ষ্মীপুর থেকে মনোনয়ন পেলেন বিথীকা বিনতে হোসাইন