শিবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা

মোঃ ইমরান আলী (গোলাপ) (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সাংবাদিকদের সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাজহারুল ইসলাম-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, দৈনিক লোকালয়ের চাঁপাইনবাবগঞ্জে প্রতিনিধি আহসান হাবীব ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি সফিকুল ইসলাম, মোঃ ইমরান আলী( গোলাপ) হারুন অর রশিদ, সেতাউর রহমান, ফরহাদ আলী, শরিফুল ইসলাম, আল আমিন, আওয়াল হোসেনসহ অনেকে।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ।
মতবিনিময় সভায় ইউএনও মো. মাজহারুল ইসলাম বলেন, উপজেলার সার্বিক উন্নয়নে তাকে নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এ লক্ষ্যে উপজেলার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন, সাংবাদিকরা যদি এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন, তবে প্রশাসন সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। সভায় মাজহারুল ইসলাম বলেন, সাংবাদিকদের জন্য আমার অফিসে কোন অনুমতি লাগবে না, আপনারা অফিস চলাকালীন যে কোন সময় চলে আসবেন। আমার স্বাধ্যমত আপনাদের তথ্য দিয়ে সহযোগিতা করবো।
তিনি বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মোঃ ইমরান আলী (গোলাপ)
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি,
তারিখ:১৫-০৪-২০২৬

Related Posts

আমতলীতে ঝুঁকিপূর্ণ সেতু পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি বরগুনার আমতলী সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড দক্ষিণ নীলগঞ্জ এলাকায় একটি ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন শতাধিক মানুষ, যার মধ্যে…

‘কনটেন্ট ক্রিয়েটর’দের জন্য বড় দুঃসংবাদ 

ডেস্ক রিপোর্ট: কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে মোবাইল বা ক্যামেরায় অনুমতি ছাড়া কোনো ব্যক্তির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করলে দ্রুত বিচার নিশ্চিত করা হবে। ২০২৬ সালের সাইবার সুরক্ষা আইনে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

আমতলীতে ঝুঁকিপূর্ণ সেতু পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা

  • By Admin
  • April 22, 2026
  • 19 views
আমতলীতে ঝুঁকিপূর্ণ সেতু পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা

‘কনটেন্ট ক্রিয়েটর’দের জন্য বড় দুঃসংবাদ 

  • By Admin
  • April 22, 2026
  • 3 views
‘কনটেন্ট ক্রিয়েটর’দের জন্য বড় দুঃসংবাদ 

রংপুরের অপহরণ মামলার ভিকটিম উদ্ধার, প্রধান আসামি কুমিল্লা থেকে গ্রেফতার

  • By Admin
  • April 22, 2026
  • 18 views
রংপুরের অপহরণ মামলার ভিকটিম উদ্ধার, প্রধান আসামি কুমিল্লা থেকে গ্রেফতার

রাজারহাটে মরণব্যাধি ক্যানসার আক্রান্ত শিশু ফাহিম বাঁচতে চায়-

  • By Admin
  • April 21, 2026
  • 14 views
রাজারহাটে মরণব্যাধি ক্যানসার আক্রান্ত শিশু ফাহিম বাঁচতে চায়-

ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে জাতীয় নাগরিক পার্টি ও ছাত্র শক্তির পানি ও চকলেট বিতরণ

  • By Admin
  • April 21, 2026
  • 38 views
ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে জাতীয় নাগরিক পার্টি ও ছাত্র শক্তির পানি ও চকলেট বিতরণ

ভূরুঙ্গামারীতে ৩ কেজি গাঁজাসহ নারী আটক, সহযোগী চালকও গ্রেফতার

  • By Admin
  • April 21, 2026
  • 64 views
ভূরুঙ্গামারীতে ৩ কেজি গাঁজাসহ নারী আটক, সহযোগী চালকও গ্রেফতার