ভূরুঙ্গামারীতে ৩ কেজি গাঁজাসহ নারী আটক, সহযোগী চালকও গ্রেফতার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাসটার্মিনাল এলাকায় সুপারি ভর্তি বস্তার আড়ালে গাঁজা পাচারের সময় এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রায় ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মুন্তাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশের একটি টহল দল অভিযান চালায়।

অভিযানে বাসটার্মিনাল এলাকায় অটোরিকশাযোগে গাঁজা পাচারের সময় ওই নারীকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত মোছাঃ মমতা বেগম (৫৫) নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বেগুনতলা গ্রামের তাহের আলীর স্ত্রী বলে জানা গেছে।

পুলিশ জানায়, তিনি সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে সুপারি বস্তার মধ্যে লুকিয়ে পরিবহন করছিলেন। অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয় এবং সহযোগী হিসেবে অটোরিকশার চালককেও আটক করা হয়েছে।

ভূরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মুন্তাসির মামুন মুন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Related Posts

রাজারহাটে মরণব্যাধি ক্যানসার আক্রান্ত শিশু ফাহিম বাঁচতে চায়-

  স্টাফ রিপোর্টার, মোঃ রেজাউল হক কুড়িগ্রামঃ- কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় এক নবদম্পতির কোল আলোকিত করতে আল্লাহর রহমতে জন্মগ্রহণ করেছিল ছোট্ট শিশু ফাহিম আহমেদ(৫)। ফাহিমের জন্মের পরে হাসি-আনন্দে ভরে উঠেছিল পরিবার।হঠাৎ…

ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে জাতীয় নাগরিক পার্টি ও ছাত্র শক্তির পানি ও চকলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আজ থেকে শুরু হওয়া এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং দীর্ঘক্ষণ অপেক্ষমাণ অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি, চকলেট ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

রাজারহাটে মরণব্যাধি ক্যানসার আক্রান্ত শিশু ফাহিম বাঁচতে চায়-

  • By Admin
  • April 21, 2026
  • 10 views
রাজারহাটে মরণব্যাধি ক্যানসার আক্রান্ত শিশু ফাহিম বাঁচতে চায়-

ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে জাতীয় নাগরিক পার্টি ও ছাত্র শক্তির পানি ও চকলেট বিতরণ

  • By Admin
  • April 21, 2026
  • 27 views
ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে জাতীয় নাগরিক পার্টি ও ছাত্র শক্তির পানি ও চকলেট বিতরণ

ভূরুঙ্গামারীতে ৩ কেজি গাঁজাসহ নারী আটক, সহযোগী চালকও গ্রেফতার

  • By Admin
  • April 21, 2026
  • 42 views
ভূরুঙ্গামারীতে ৩ কেজি গাঁজাসহ নারী আটক, সহযোগী চালকও গ্রেফতার

আজ সালথায় বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান লোল্যা

  • By Admin
  • April 21, 2026
  • 17 views
আজ সালথায় বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান লোল্যা

নাসিরনগরে জরুরী হাম-রুমেলা ক্যাম্পেইন উপলক্ষে সমন্নয় সভা অনুষ্ঠিত

  • By Admin
  • April 21, 2026
  • 23 views
নাসিরনগরে জরুরী হাম-রুমেলা ক্যাম্পেইন উপলক্ষে সমন্নয় সভা অনুষ্ঠিত

তেতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ

  • By Admin
  • April 21, 2026
  • 19 views
তেতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ