কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

মোঃমাইনুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

১৯ এপ্রিল, ২০২৬
জনতার দোড়গোড়ায় পুলিশী সেবা পৌঁছে দেবার জন্য দিন রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। চুরি, ছিনতাই, মাদক, ও জুয়াসহ পূর্বের যে কোন সময়ের তুলনায় বর্তমান আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক। প্রতিটি ঘটনা উৎঘাটন ও উদ্ধারে কুড়িগ্রাম জেলা পুলিশ সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে। গত ডিসেম্বর/২৫ থেকে জানুয়ারি/২৬ এই দুই মাসে কুড়িগ্রাম সদর থানা এলাকার কোট চত্তর, নিউরন ডায়গনস্টিক সেন্টার, সদর হাসপাতালের সামনে এবং জিয়া বাজারের সামনে থেকে ০৪ টি মোটরসাইকেল চুরি হয়।এরই ধারাবাহিকতায় গত ইং-১৭/০১/২০২৬ খ্রিঃ তারিখ সন্ধ্যা আনুমানিক ০৭.৩৫ থেকে ০৭.৫৫ ঘটিকার সময় কুড়িগ্রাম থানাধীন হাসপাতাল পাড়া এলাকায় অবস্থিত নিউরোন ক্লিনিক এ্যান্ড ডায়াগোনিস্টিক সেন্টার এর ভিতর হইতে একটি নীল রং এর টিভিএস এপাচি ১৬০ সিসি মোটর সইকেল চুরি হয়। এই সংক্রান্তে মোটর সাইকেলের মালিক মোঃ নাজমুল ইসলাম (৩৫), পিতা-মৃত আকবার আলী, সাং-বাঞ্ছারাম (গাঞ্জাইবাড়ী), থানা ও জেলা-কুড়িগ্রাম কুড়িগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং-২৭,তারিখ-২৪/০২/২০২৬ খ্রিঃ জিআর নং-৫৩/২৬ (কুড়িগ্রাম), ধারা-৩৮০ পেনাল কোড|
পরবর্তীতে কুড়িগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদেয় সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার কুড়িগাম সদর সার্কেল জনাব মোঃ মাসুদ রানা এর তত্বাবধানে কুড়িগ্রাম থানার এসআই (নিরস্ত্র) মোঃ নওসাদ আলী ও তার টিম সিসি ক্যামেরার ফুটেজ ও অন্যন্যা গোয়েন্দা তথ্য বিচার বিশ্লেষন করে তথ্য প্রযুক্তির মাধ্যমে মোটর সাইকেল চোরদের সনাক্ত করে গাজীপুর কাশিমপুর থানা এলাকা হতে শাহজামাল ওরফে বাবু ও নুর ইসলামকে একটি চোরাই মোটরসাইকেলসহ আটক করেন এবং তাদের দেওয়া তথ্য মতে লালমনিরহাট সদর থানার বড়বাড়ী হতে মিঠুল পাশা, কুলাঘাট হইতে আনিছুর রহমান, উলিপুর থানা এলাকা হতে খাইরুল ইসলাম বাবু, নাগেশ্বরী থানা হতে রফিকুল মাষ্টার,বারেক ও আজিজুল হক ফুলবাড়ী থানা হতে খাইরুল আলমকে আটক করেন। তাদের দেওয়া তথ্য উপাত্ত বিশ্লেষন করে তাদের নিকট হইতে সর্বমোট ১০ (দশ) টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এর মধ্যে ০২ (দুই) টি মোটর সাইকেলের মালিকানা সঠিক পাওয়ায় পর মোটর সাইকেলের মালিক পৃথক দুইটি মামলা রুজু করলে মোটর সাইকেল দুইটি মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। কুড়িগ্রাম থানার এলাকায় অবস্থিত নিউরোন ক্লিনিক এ্যান্ড ডায়াগোনিস্টিক সেন্টার এর ভিতর হইতে যে নীল রংয়ের টিভিএস এপাচি ১৬০ সিসি মোটরসাইকেলটি চুরি হয়েছিল তা গত ইং-২৫/০১/২০২৬ তারিখে মাদকদ্রব্য অধিদপ্তর মাদকসহ মটর সাইকেলটি আটক করেন। যাহা বিজ্ঞ আদালতের আদেশ পেলে মূল মালিককে ফেরৎ প্রদান করা হবে। অবশিষ্ট ০৭ (সাত) টি মোটর সাইকেল বর্তমানে কুড়িগ্রাম থানা হেফাজতে আছে। হেফাজতে থাকা মোটর সাইকেলের মালিকানা যাছাই করা হইতেছে। প্রকৃত মালিকানা যাচাই সাপেক্ষে মোটরসাইকেলগুলো প্রকৃত মালিকের নিকট আইনগত প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে।

মামলাটি প্রাথমিক তদন্তে জানাযায় গ্রেফতারকৃত আসামী বাবু মিয়া ওরফে শাহজালাল, নুর ইসলাম, খাইরুল ইসলাম বাবু, ও রেজাউল হাসান ওরফে আঃ বারেক বিভিন্ন মেট্রোপলিটন, জেলা শহর ও উপজেলা শহর হতে মোটর সাইকেল চুরি করিয়া বড়বাড়ীর মিটুল পাশা ও নাগেশ্বরীর রফিকুল মাষ্টারের নিকট কম দামে বিক্রি করেন। পরবর্তীতে রফিকুল মাষ্টার ও মিটুল পাশা তার অন্যান্য সহযোগীদের মাধ্যমে ভুয়া কাগজপত্র প্রস্তুত করিয়া বিভিন্ন সাধারন লোকের নিকট বেশী দামে বিক্রয় করে আসছিল। এই সংক্রান্তে বিজ্ঞ আদালতে আসামী শাহজামাল ওরফে বাবু মিয়া, রফিকুল মাষ্টার ও খাইরুল ইসলাম বাবু ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন। এই সংক্রান্তে কুড়িগ্রাম থানায় ০২ (দুই) টি, লালমনিরহাট সদর থানায় ০১ (এক) টি এবং রাজারহাট থানায় ০১ (এক) সর্বমোট ০৪ (চার) মামলা রুজু হয়।

গ্রেফতারকৃত মোটর সাইকেল চোর চক্রের সক্রিয় সদস্যদের নাম ও ঠিকানাঃ-
১| মোঃ বাবু মিয়া ওরফে শাহজালাল (৫৫), পিতা-মৃত মফিজুল ইসলাম, মাতা-মৃত সাহাতন বেগম, সাং- স্বরুপ চামারু (বদ্দের বাজারের কাছে), থানা-রাজারহাট, জেলা-কুড়িগ্রাম, ২| মোঃ নুর ইসলাম (৩০), পিতা-মোঃ জয়নাল মিয়া, মাতা-মোছাঃ বানু বেগম, সাং-নারায়নপুর, থানা ও জেলা-জামালপুর, ৩| মোঃ খাইরুল ইসলাম বাবু (৪০), পিতা-মোঃ আঃ আজিজ, মাতা-মৃত দেলোয়ারা বেগম, সাং-জানজায়গীর, থানা-উলিপুর, জেলা-কুড়িগ্রাম, ৪| মোঃ রেজাউল হাসান ওরফে আঃ বারেক (৩৮), পিতা-হবিবর রহমান, মাতা-মোছাঃ বুলবুলি বেগম, সাং-শ্রীপুর (দক্ষিন ব্যাপারীরহাট), উভয়ের থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম।

মোটর সাইকেল কেনা বেচা চক্র ও ভুয়া কাগজপত্র তৈরীর করা গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ-
১) মোঃ রফিকুল ইসলাম (৪৫), পিতা-মৃত আঃ সাত্তার, মাতা-মৃত রহিমা বেগম, সাং-কুঠি পায়রাডাঙ্গা, থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম| ২) মোঃ মিটুল মিয়া ওরফে পাশা (২৬), পিতা-মোঃ ইদুল মিয়া, মাতা-মোছাঃ মোছাঃ আমিনা বেগম, সাং-বড়বাড়ী শিবরাম, থানা ও জেলা-লালমনিরহাট, ৩) মোঃ খায়রুল আলম (৩৪), পিতা-মোঃ আইয়ুব আলী, মাতা-মোছাঃ খাদিজা বেগম, সাং-সিট রাবাইটারী, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম| ৪) মোঃ আজিজুল হক (৩২), পিতা-মৃত আবুল হোসেন, মাতা-মোছাঃ জুলেখা বেগম, সাং-গোদ্ধারপাড়, ওয়ার্ড নং-০৬, নাগেশ্বরী পৌরসভা, থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম| ৫) মোঃ আনিছুর রহমান (২৯), পিতা-মোঃ আবুল কাশেম, মাতা-মোছাঃ শাহের বানু, সাং-বনগ্রাম কুলাঘাট, জেলা-লালমনিরহাট।

উদ্ধারকৃত মোটর সাইকেলের বর্ননাঃ-
১। এ ১। একটি লাল/কালো রংয়ের ডিসকভার ১১০ সিসি মোটর সাইকেল উদ্ধার করা হয়। মোটর সাইকেলটির Chasis number: PSUA15AZ4RTF19368, ENGINE NUMBER JBXWRB01216. মূল্য অনুমান ১০০,০০০/- টাকা। মালিক পাওয়া গেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা জিম্মায় নিয়ে গেছে। লালমনির হাট থানায় মামলা হয়েছে। যাহার লালমনিরহাট সদর থানার মামলা নং-০৫, তারিখ-০৩/০৩/২০২৬ খ্রিঃ জিআর নং-৮৮/২৬ (লালমনিরহাট), ধারা-৩৭৯ পেনাল কোড।

২। একটি নীল রংয়ের পুরাতন TVS এপাচি আরটিআর ১৬০ সিসি মোটর সাইকেল, যাহার ইঞ্জিন নং-OE4GJ2433353, চেচিস নং-MD634KE49J2G31937, মোটরর সাইকেলের পিছনে কোন নম্বর প্লেট নাই। এবং লুকিং গ্লাস খোলা। মূল্য অনুমান ১,১০০০০/- টাকা। মালিক পাওয়া গেছে। রাজারহাট থানায় মামলা হয়েছে।তদন্তকারী কর্মকর্তা জিম্মায় নিয়ে গেছে। যাহার রাজারহাট থানার মামলা ১০, তারিখ-১০/০৩/২০২৬ খ্রিঃ জিআর নং-৩২/২৬ (রাজারহাট), ধারা-৩৭৯ পেনাল কোড।

৩। একটি নীল রংয়ের পুরাতন TVS এপাচি আরটিআর ১৬০ সিসি মোটর সাইকেল, যাহার ইঞ্জিন নং-OE4EK2501455, চেচিস নং-PS634KE4K6N12928, মোটরর সাইকেলের পিছনে কোন নম্বর প্লেট নাই। এই সংক্রান্তে কুড়িগ্রাম থানায় মামলা হয়েছে। যাহার কুড়িগ্রাম থানার মামলা নং-২৭, তারিখ-২৪/০২/২০২৬ খ্রিঃ জিআর নং-৫৩/২৬ (কুড়িগ্রাম), ধারা-৩৮০ পেনাল কোড। মোটর সাইকেলটি বর্তমানে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের জেলা কাযালয় কুড়িগ্রামের হেফাজতে আছে। মালিক পাওয়া গেছে।
৪। ০১ (এক) টি লাল/কালো/সাদা রংয়ের DISCOVER ১২৫ সিসি (পুরাতন) মটর সাইকেল, যাহার চেচিস নং-PSUB44BY8KTG38108, ইঞ্জিন নং-JZYWKD83896, যাহার রেজিঃ নং-কুড়িগ্রাম হ-১৩-৯৪৫২, উক্ত মটর সাইকেলে সঙ্গে নিম্ন বর্নিত কাগজপত্র পাওয়া যায় যেমন, ক) কর পরিশোধ সনদ যাহার নং-ট-৩০৮০৪৫, খ) ACKNOWLEDEMWNT SLIP যাহার Vehicie ID NO-4031304, Date 15/11/2023 গ) Money রিসিভ একটি।উক্ত কাগজপত্র যাছাই করিয়া ভুয়া বলিয়া প্রতিয়মান হয় এবং ইঞ্জিন চেচিস টেম্পারিং করা। মূল্য অনুমান ১০০,০০০/- (এক লক্ষ) টাকা।
৫। ০১ (এক) টি লাল/ কালো রংয়ের পুরাতন রেজিঃ বিহীন Pulsar 150 CC মটর সাইকেল, যাহার চেচিস নং-PSUA11CYORTH56204, ইঞ্জিন নং-DHXPRE53390 । মুল্য অনুমান ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।
৬। ০১ (এক) টি লাল/ সাদা রংয়ের পুরাতন রেজিঃ বিহীন Discover 110 CC মটর সাইকেল, যাহার চেচিস নং-PSUA15AZ5PTBO6940, ইঞ্জিন নং-JBXPPM6475। মূল্য অনুমান ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা।
উপরোক্ত ১নং আলামত হইতে ৩নং আলাম পযন্ত পলাতক আসামী মোঃ রিয়াজুল এর উত্তর দুয়ারী টিন সেড বিল্ডিং ঘর হইতে উদ্ধার করা হয়।
৭।০১ (এক) টি কালো/ লাল রংয়ের পুরাতন রেজিঃ বিহীন Discover 110 CC মটর সাইকেল, যাহার চেচিস নং-MD2A15AY7KWG90443, ইঞ্জিন নং-JBYWKG95017। মূল্য অনুমান ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা। উক্ত মটর সাইকেলটি ধৃত আসামী মোঃ আজিজুল হক এর দখল ও হেফাজত হইতে উদ্ধার করা হয়।
৮। ০১ (এক) টি লাল/কালো রংয়ের DISCOVER ১২৫ সিসি (পুরাতন) মটর সাইকেল, যাহার চেচিস নং-PSUB44Y28YE59277, ইঞ্জিন নং-YZXWSC17973. । মূল্য অনুমান ১০০,০০০/- (এক লক্ষ) টাকা।

৯। ০১ (এক) টি লাল/কালো রংয়ের DISCOVER ১২৫ সিসি (পুরাতন) মটর সাইকেল, যাহার চেচিস নং-PSUB44PY7NTB20549, ইঞ্জিন নং-TZXWNM632336. । মূল্য অনুমান ১০০,০০০/- (এক লক্ষ) টাকা।
১০। ০১ (এক) টি পুরাতন লাল কালো রংয়ের Pulsar ১৫০ সিসি মোটর সাইকেল। যাহার চেচিস নং-PSUA11CYIMTB94967. ইঞ্জিন নং-DHXCML34662. । মূল্য অনুমান ১২০,০০০/- (এক লক্ষ) টাকা।

১০। ০১ (এক) টি পুরাতন লাল কালো রংয়ের Pulsar ১৫০ সিসি মোটর সাইকেল। যাহার চেচিস নং-PSUA11CYIMTB94967. ইঞ্জিন নং-DHXCML34662. । মূল্য অনুমান ১২০,০০০/- (এক লক্ষ) টাকা।

Related Posts

মির্জাপুরে গোড়াই ইউনিয়ন প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর, বালকে সোহাগপুর চ্যাম্পিয়ন

টাঙ্গাইল (মির্জাপুর) প্রতিনিধি: মোঃ মোয়াজ্জেম হোসেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর ইউনিয়ন পর্যায়ের ফাইনাল। রবিবার (১৯ এপ্রিল) রশিদ দেওহাটা সরকারি প্রাথমিক…

উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

  রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলা এবং জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণের লক্ষ্যে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬, ১০ম বিজ্ঞান…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

মির্জাপুরে গোড়াই ইউনিয়ন প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর, বালকে সোহাগপুর চ্যাম্পিয়ন

  • By Admin
  • April 19, 2026
  • 1 views
মির্জাপুরে গোড়াই ইউনিয়ন প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর, বালকে সোহাগপুর চ্যাম্পিয়ন

উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

  • By Admin
  • April 19, 2026
  • 17 views
উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

‎রামগঞ্জে ইটভাটার শ্রমিক হত্যা মামলার দুই আসামি রায়পুর থেকে গ্রেফতার

  • By Admin
  • April 19, 2026
  • 23 views
‎রামগঞ্জে ইটভাটার শ্রমিক হত্যা মামলার দুই আসামি রায়পুর থেকে গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

  • By Admin
  • April 19, 2026
  • 76 views
কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

কুড়িগ্রাম রাজারহাটে ফিলিং স্টেশনে তেল নিতে এসে মোটরসাইকেলে আগুন

  • By Admin
  • April 19, 2026
  • 21 views
কুড়িগ্রাম রাজারহাটে ফিলিং স্টেশনে তেল নিতে এসে মোটরসাইকেলে আগুন

দুধকুমার নদীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা

  • By Admin
  • April 19, 2026
  • 32 views
দুধকুমার নদীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা কামনা