মির্জাপুরে গোড়াই ইউনিয়ন প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর, বালকে সোহাগপুর চ্যাম্পিয়ন

টাঙ্গাইল (মির্জাপুর) প্রতিনিধি: মোঃ মোয়াজ্জেম হোসেন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর ইউনিয়ন পর্যায়ের ফাইনাল। রবিবার (১৯ এপ্রিল) রশিদ দেওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে বালিকা বিভাগে সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালক বিভাগে সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
বালিকা বিভাগের ফাইনাল ম্যাচটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। কলিমাজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকার ম্যাচে নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৩ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অন্যদিকে, বালক বিভাগের ফাইনালে দেওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপক্ষে সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলের ব্যবধানে জয় পেয়ে শিরোপা জিতে নেয়। পুরো ম্যাচজুড়ে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই।
১০নং গোড়াই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোড়াই ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার নুরুল ইসলাম নূর, সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান জুয়েল, উপজেলা বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক মো. আব্দুল জলিল, সদস্য মো. এমারত হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস.এম ফাতেমা। এ সময় গোড়াই ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও স্কুল ম্যানেজিং কমিটির প্রতিনিধিরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন বিপুল সংখ্যক দর্শক। শেষে বিজয়ী দলগুলোর হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।

Related Posts

ছাত্রীর অনিয়মিত উপস্থিতি নিয়ে কথা বলায় মাদ্রাসার শিক্ষক মারধরের শিকার

মো নাজিম আলী রাঙ্গামাটি রাঙামাটির লংগদু উপজেলার বাইট্টাপাড়া এলাকার আলতাফ মার্কেট মাদরাসায় এক শিক্ষকের ওপর এক ছাত্রীর অভিভাবকের হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিযোগ সূত্রে জানা যায়,…

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ১৯/০৪/২০২৬ ইং রবিবার চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী পৃথক ৩টি অভিযান চালিয়ে ৪০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি। তবে এসব ঘটনায় কাউকে গ্রেফতার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ছাত্রীর অনিয়মিত উপস্থিতি নিয়ে কথা বলায় মাদ্রাসার শিক্ষক মারধরের শিকার

  • By Admin
  • April 19, 2026
  • 31 views
ছাত্রীর অনিয়মিত উপস্থিতি নিয়ে কথা বলায় মাদ্রাসার শিক্ষক মারধরের শিকার

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ

  • By Admin
  • April 19, 2026
  • 15 views
চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ

মির্জাপুরে গোড়াই ইউনিয়ন প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর, বালকে সোহাগপুর চ্যাম্পিয়ন

  • By Admin
  • April 19, 2026
  • 3 views
মির্জাপুরে গোড়াই ইউনিয়ন প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর, বালকে সোহাগপুর চ্যাম্পিয়ন

উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

  • By Admin
  • April 19, 2026
  • 18 views
উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

‎রামগঞ্জে ইটভাটার শ্রমিক হত্যা মামলার দুই আসামি রায়পুর থেকে গ্রেফতার

  • By Admin
  • April 19, 2026
  • 25 views
‎রামগঞ্জে ইটভাটার শ্রমিক হত্যা মামলার দুই আসামি রায়পুর থেকে গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

  • By Admin
  • April 19, 2026
  • 84 views
কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।