আজ সালথায় বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান লোল্যা

মোঃ ইলিয়াছ খান ( সালথা উপজেলা)প্রতিনিধি ফরিদপুর:

ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান লোল্যা বলেছেন, কৃষিনির্ভর সালথা একটি সম্ভাবনাময় জনপদ। তবে মাদক ও গোষ্ঠীগত দ্বন্দ্ব এ এলাকার উন্নয়ন সম্ভাবনাকে বাধাগ্রস্থ করছে। তিনি মাদক নির্মূলে ‘ জিরো টলারেন্স “নীতির কথা পুনর্ব্যক্ত করে
সংশ্লিষ্টদের কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি দেন।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সালথা উপজেলা পরিষদ, থানা, ভূমি অফিস এবং এসএসসি পরীক্ষা কেন্দ্র সহ বিভিন্ন দপ্তর পরিদর্শন শেষে দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবের তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, সালথায় মাদক একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে। এছাড়া গোষ্ঠীগত দ্বন্দ্বে জড়িয়ে কিছু প্রভাবশালী ব্যক্তি সাধারণ মানুষকে ব্যবহার করে এলাকায় অস্থিরতা সৃষ্টি করছে। এর ফলে ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ। এসব ঘটনার সঙ্গে জড়িত হোতা ও মাতুব্বরদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
তিনি আরো বলেন, বর্তমানে এসএসসি পরীক্ষা চলছে। সালথাকে এগিয়ে নিতে শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়ে তিনি এসব কথা বলেন, সুশিক্ষিত সমাজ গড়ে উঠলে একটি শান্তিপূর্ণ ও উন্নয়ন সালথা নির্মাণ সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান, তদন্ত কর্মকর্তা ইন্দ্রজিৎ মল্লিক, গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু এবং স্থানীয় সাংবাদিকরা।

Related Posts

রাজারহাটে মরণব্যাধি ক্যানসার আক্রান্ত শিশু ফাহিম বাঁচতে চায়-

  স্টাফ রিপোর্টার, মোঃ রেজাউল হক কুড়িগ্রামঃ- কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় এক নবদম্পতির কোল আলোকিত করতে আল্লাহর রহমতে জন্মগ্রহণ করেছিল ছোট্ট শিশু ফাহিম আহমেদ(৫)। ফাহিমের জন্মের পরে হাসি-আনন্দে ভরে উঠেছিল পরিবার।হঠাৎ…

ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে জাতীয় নাগরিক পার্টি ও ছাত্র শক্তির পানি ও চকলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আজ থেকে শুরু হওয়া এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং দীর্ঘক্ষণ অপেক্ষমাণ অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি, চকলেট ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

রাজারহাটে মরণব্যাধি ক্যানসার আক্রান্ত শিশু ফাহিম বাঁচতে চায়-

  • By Admin
  • April 21, 2026
  • 11 views
রাজারহাটে মরণব্যাধি ক্যানসার আক্রান্ত শিশু ফাহিম বাঁচতে চায়-

ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে জাতীয় নাগরিক পার্টি ও ছাত্র শক্তির পানি ও চকলেট বিতরণ

  • By Admin
  • April 21, 2026
  • 35 views
ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে জাতীয় নাগরিক পার্টি ও ছাত্র শক্তির পানি ও চকলেট বিতরণ

ভূরুঙ্গামারীতে ৩ কেজি গাঁজাসহ নারী আটক, সহযোগী চালকও গ্রেফতার

  • By Admin
  • April 21, 2026
  • 46 views
ভূরুঙ্গামারীতে ৩ কেজি গাঁজাসহ নারী আটক, সহযোগী চালকও গ্রেফতার

আজ সালথায় বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান লোল্যা

  • By Admin
  • April 21, 2026
  • 18 views
আজ সালথায় বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান লোল্যা

নাসিরনগরে জরুরী হাম-রুমেলা ক্যাম্পেইন উপলক্ষে সমন্নয় সভা অনুষ্ঠিত

  • By Admin
  • April 21, 2026
  • 24 views
নাসিরনগরে জরুরী হাম-রুমেলা ক্যাম্পেইন উপলক্ষে সমন্নয় সভা অনুষ্ঠিত

তেতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ

  • By Admin
  • April 21, 2026
  • 20 views
তেতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ