ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল সক্রিয় থাকবে কুড়িগ্রাম জেলাতেও

ডেস্ক রিপোর্ট

দেশের দিকে ধেয়ে আসছে প্রায় পূর্ণাঙ্গ একটি শক্তিশালী বৃষ্টি বলয় ঝুমুল বলে, এমন তথ্য জানিয়েছে বেসরকারি আবহাওয়া গবেষণা ও পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) এক ফেসবুক পোস্টে সংস্থাটি এ তথ্য জানায়।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, এটি একটি শক্তিশালী প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়। মানে এই বৃষ্টি বলয়ে দেশের সকল এলাকায় কমবেশি বজ্রবৃষ্টি হতে পারে এবং নির্দিষ্ট কিছু স্থানে ভারী থেকে অতিভারী বর্ষণও হতে পারে। এই বৃষ্টি বলয়ে দেশের প্রায় ৭০ থেকে ৯০ শতাংশ এলাকায় কমবেশি ঝড়বৃষ্টি হতে পারে। এটি চলতি বছরের ৫ম বৃষ্টি বলয়।

সংস্থাটি জানায়, এই বৃষ্টি বলয় সর্বাধিক সক্রিয় সিলেট বিভাগ। বেশি সক্রিয়-ময়মনসিংহ, রংপুর, ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের উত্তর অংশের বেশ কিছু এলাকা এবং মাঝারি সক্রিয়- বরিশাল ও খুলনা বিভাগের অনেক এলাকা। কম সক্রিয়- রাজশাহী বিভাগের কিছু এলাকা

এতে আরও বলা হয়েছে, ২৬ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত পর্যায়ক্রমে উল্লেখিত স্থানগুলোতে বৃষ্টি বলয় অবস্থান করবে। তবে ২৫ এপ্রিলও দেশের উত্তরাঞ্চলসহ অন্যত্র কিছুকিছু স্থানে বিক্ষিপ্তভাবে কালবৈশাখীসহ কিছুটা বজ্রবৃষ্টি হতে পারে। তবে সব চেয়ে বেশি সময় সর্বোচ্চ সক্রিয় থাকবে ২৮ এপ্রিল থেকে ২ মে এবং ৪ ও ৬ মে পর্যন্ত। এর প্রভাবে সিলেট ও ময়মনসিংহ বিভাগের অতি বন্যা প্রবণ নিচু এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতির ঝুঁকি তৈরি হতে পারে।

এছাড়া সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলার কিছুকিছু নিচু এলাকায় অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতেপারে সাময়িক সময়ের জন্য। এ সময় ময়মনসিংহ ও সিলেট বিভাগের উজানে ভারতীয় ভূখণ্ডে ভারী থেকে অতিভারী বর্ষনের কারণে আসাম ও মেঘালয় রাজ্যের বাংলাদেশের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় পাহাড়ি ঢলের সৃষ্টি হতে পারে। এই পাহাড়ি ঢলের কারণে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নদনদী গুলোতে ও হাওরে পানি আকস্মিক বৃদ্ধি পেতে পারে।

বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম, লালমনিরহাট জেলার বেশকিছু স্থানে একটানা বর্ষণ হতে পারে।

Related Posts

গাইবান্ধার গোবিন্দগঞ্জের হত্যা মামলার প্রধান আসামি মাদারীপুর থেকে গ্রেফতার

  নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামিকে মাদারীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) বিকেলে মাদারীপুর সদর থানার কানাগাছিরা এলাকায় যৌথ অভিযানে তাকে আটক…

কুড়িগ্রামে হত্যা মামলার আসামি মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার

  কুড়িগ্রাম জেলা  প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দায়ের করা হত্যা মামলার এক পলাতক আসামিকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার হওয়া আসামি সাদ্দাম হোসেন (২০)…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

গাইবান্ধার গোবিন্দগঞ্জের হত্যা মামলার প্রধান আসামি মাদারীপুর থেকে গ্রেফতার

  • By Admin
  • April 24, 2026
  • 14 views
গাইবান্ধার গোবিন্দগঞ্জের হত্যা মামলার প্রধান আসামি মাদারীপুর থেকে গ্রেফতার

কুড়িগ্রামে হত্যা মামলার আসামি মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার

  • By Admin
  • April 24, 2026
  • 6 views
কুড়িগ্রামে হত্যা মামলার আসামি মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার

রাজশাহীতে তীব্র খরায় নষ্ট হচ্ছে লিচু

  • By Admin
  • April 24, 2026
  • 14 views
রাজশাহীতে তীব্র খরায় নষ্ট হচ্ছে লিচু

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল সক্রিয় থাকবে কুড়িগ্রাম জেলাতেও

  • By Admin
  • April 24, 2026
  • 13 views
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল সক্রিয় থাকবে কুড়িগ্রাম জেলাতেও

তাহিরপুর রূপের রানী’খ্যাত জাদুকাটা নদী এখন নৌপথের এক ভয়াবহ চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে। প্রায় ২০ বছর আগে যেখানে নদীটির প্রস্থ ছিল মাত্র ৫৭

  • By Admin
  • April 24, 2026
  • 20 views
তাহিরপুর রূপের রানী’খ্যাত জাদুকাটা নদী এখন নৌপথের এক ভয়াবহ চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে। প্রায় ২০ বছর আগে যেখানে নদীটির প্রস্থ ছিল মাত্র ৫৭

ঝালকাঠিতে ড. জিয়াউদ্দিন হায়দারের নিয়োগে দোয়া ও মিলাদ

  • By Admin
  • April 24, 2026
  • 17 views
ঝালকাঠিতে ড. জিয়াউদ্দিন হায়দারের নিয়োগে দোয়া ও মিলাদ