কুড়িগ্রামে হত্যা মামলার আসামি মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার

কুড়িগ্রাম জেলা  প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দায়ের করা হত্যা মামলার এক পলাতক আসামিকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার হওয়া আসামি সাদ্দাম হোসেন (২০) ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের অনন্তপুর গ্রামের মুনু মিয়ার ছেলে। তিনি হত্যা মামলার ৪ নম্বর এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন।
র‍্যাব সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে মানিকগঞ্জ সদর থানাধীন জেটিআই ইন্টারন্যাশনাল এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, সাদ্দাম হোসেন ও জাজিয়ত আলী একই এলাকার বাসিন্দা। জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে গত ২২ মার্চ সন্ধ্যায় সাদ্দামসহ তার সহযোগীরা জাজিয়ত আলীর বাড়িতে অনধিকার প্রবেশ করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
হামলার সময় গুরুতর আহত হয়ে জাজিয়ত আলী মেঝেতে লুটিয়ে পড়েন। এ সময় আসামিরা ভুক্তভোগীর পরিবারকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় দায়ের করা হ*ত্যা মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন সাদ্দাম হোসেন। অবশেষে র‍্যাবের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Related Posts

গাইবান্ধার গোবিন্দগঞ্জের হত্যা মামলার প্রধান আসামি মাদারীপুর থেকে গ্রেফতার

  নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামিকে মাদারীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) বিকেলে মাদারীপুর সদর থানার কানাগাছিরা এলাকায় যৌথ অভিযানে তাকে আটক…

রাজশাহীতে তীব্র খরায় নষ্ট হচ্ছে লিচু

  মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি রোদে ফেটে যাচ্ছে লিচু তীব্র দাবদাহের মাঝে হঠাৎ বৃষ্টির কারণে রাজশাহীর লিচু বাগানগুলোতে দেখা দিয়েছে অস্বাভাবিক এক পরিস্থিতি। পাকার আগেই গাছে গাছে লিচু…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

গাইবান্ধার গোবিন্দগঞ্জের হত্যা মামলার প্রধান আসামি মাদারীপুর থেকে গ্রেফতার

  • By Admin
  • April 24, 2026
  • 14 views
গাইবান্ধার গোবিন্দগঞ্জের হত্যা মামলার প্রধান আসামি মাদারীপুর থেকে গ্রেফতার

কুড়িগ্রামে হত্যা মামলার আসামি মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার

  • By Admin
  • April 24, 2026
  • 8 views
কুড়িগ্রামে হত্যা মামলার আসামি মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার

রাজশাহীতে তীব্র খরায় নষ্ট হচ্ছে লিচু

  • By Admin
  • April 24, 2026
  • 14 views
রাজশাহীতে তীব্র খরায় নষ্ট হচ্ছে লিচু

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল সক্রিয় থাকবে কুড়িগ্রাম জেলাতেও

  • By Admin
  • April 24, 2026
  • 13 views
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল সক্রিয় থাকবে কুড়িগ্রাম জেলাতেও

তাহিরপুর রূপের রানী’খ্যাত জাদুকাটা নদী এখন নৌপথের এক ভয়াবহ চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে। প্রায় ২০ বছর আগে যেখানে নদীটির প্রস্থ ছিল মাত্র ৫৭

  • By Admin
  • April 24, 2026
  • 20 views
তাহিরপুর রূপের রানী’খ্যাত জাদুকাটা নদী এখন নৌপথের এক ভয়াবহ চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে। প্রায় ২০ বছর আগে যেখানে নদীটির প্রস্থ ছিল মাত্র ৫৭

ঝালকাঠিতে ড. জিয়াউদ্দিন হায়দারের নিয়োগে দোয়া ও মিলাদ

  • By Admin
  • April 24, 2026
  • 17 views
ঝালকাঠিতে ড. জিয়াউদ্দিন হায়দারের নিয়োগে দোয়া ও মিলাদ