গাইবান্ধার গোবিন্দগঞ্জের হত্যা মামলার প্রধান আসামি মাদারীপুর থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামিকে মাদারীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) বিকেলে মাদারীপুর সদর থানার কানাগাছিরা এলাকায় যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামি হলেন সপ্তম চন্দ্র বর্মন (২০)। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোড়াগাছা (হিন্দুপাড়া) গ্রামের কানাই লাল বর্মনের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে গত ২৪ অক্টোবর ২০২৫ সকালে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে বাদল চন্দ্র বর্মন (৪৩)-এর ওপর হামলা চালায়। হামলাকারীরা লাঠি, রড ও ধারালো অস্ত্র দিয়ে তাকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেলে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৩৫, তারিখ-২৭/১০/২০২৫)। ঘটনার পর থেকেই প্রধান আসামি পলাতক ছিলেন।

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর র‌্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ (রংপুর) ও র‌্যাব-৮ (মাদারীপুর)-এর যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে হত্যা, অপহরণ, ধর্ষণসহ সব ধরনের অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Related Posts

কুড়িগ্রামে হত্যা মামলার আসামি মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার

  কুড়িগ্রাম জেলা  প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দায়ের করা হত্যা মামলার এক পলাতক আসামিকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার হওয়া আসামি সাদ্দাম হোসেন (২০)…

রাজশাহীতে তীব্র খরায় নষ্ট হচ্ছে লিচু

  মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি রোদে ফেটে যাচ্ছে লিচু তীব্র দাবদাহের মাঝে হঠাৎ বৃষ্টির কারণে রাজশাহীর লিচু বাগানগুলোতে দেখা দিয়েছে অস্বাভাবিক এক পরিস্থিতি। পাকার আগেই গাছে গাছে লিচু…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

গাইবান্ধার গোবিন্দগঞ্জের হত্যা মামলার প্রধান আসামি মাদারীপুর থেকে গ্রেফতার

  • By Admin
  • April 24, 2026
  • 14 views
গাইবান্ধার গোবিন্দগঞ্জের হত্যা মামলার প্রধান আসামি মাদারীপুর থেকে গ্রেফতার

কুড়িগ্রামে হত্যা মামলার আসামি মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার

  • By Admin
  • April 24, 2026
  • 6 views
কুড়িগ্রামে হত্যা মামলার আসামি মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার

রাজশাহীতে তীব্র খরায় নষ্ট হচ্ছে লিচু

  • By Admin
  • April 24, 2026
  • 13 views
রাজশাহীতে তীব্র খরায় নষ্ট হচ্ছে লিচু

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল সক্রিয় থাকবে কুড়িগ্রাম জেলাতেও

  • By Admin
  • April 24, 2026
  • 12 views
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল সক্রিয় থাকবে কুড়িগ্রাম জেলাতেও

তাহিরপুর রূপের রানী’খ্যাত জাদুকাটা নদী এখন নৌপথের এক ভয়াবহ চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে। প্রায় ২০ বছর আগে যেখানে নদীটির প্রস্থ ছিল মাত্র ৫৭

  • By Admin
  • April 24, 2026
  • 20 views
তাহিরপুর রূপের রানী’খ্যাত জাদুকাটা নদী এখন নৌপথের এক ভয়াবহ চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে। প্রায় ২০ বছর আগে যেখানে নদীটির প্রস্থ ছিল মাত্র ৫৭

ঝালকাঠিতে ড. জিয়াউদ্দিন হায়দারের নিয়োগে দোয়া ও মিলাদ

  • By Admin
  • April 24, 2026
  • 17 views
ঝালকাঠিতে ড. জিয়াউদ্দিন হায়দারের নিয়োগে দোয়া ও মিলাদ