মৌলভীবাজারে ৫ ডায়গনস্টিক সেন্টার ও ক্লিনিকের অনিয়ম ফাঁস

ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ৮৩ হাজার টাকা

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার : মৌলভীবাজার শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ব্যাপক অনিয়ম ধরা পড়েছে। এতে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৮৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে শাহজালাল প্রাইভেট হাসপাতাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ম্যানেজারকে ১৫ হাজার টাকা, গ্রীন লাইফ প্রা: হাসপাতালে লাইসেন্স ও ওয়েটিং রুম না থাকায় ম্যানেজারকে ২০ হাজার টাকা, সিটি ডায়াগনস্টিক সেন্টারের নোংরা পরিবেশের কারণে ম্যানেজারকে ৩০ হাজার টাকা, হেলথ এইড হাসপাতালের ফার্মেসি ‘জেরিন ড্রাগ হাউজ’-এ ডেট ওভার ওষুধ রাখায় ম্যানেজারকে ৮ হাজার টাকা এবং লাইফ লাইন হাসপাতালের ফার্মেসি ‘লাইফ লাইন মেডিসিন কর্নার’-এ মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ম্যানেজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা শাখার সহকারী পরিচালক মোঃ আল আমিন। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ট্রাস্ক ফোর্সের সদস্য সৈয়দ তফজ্জল হোসেন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা।

অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, সদর মডেল থানা পুলিশের একটি টিম এবং ফায়ার সার্ভিসের কর্মীরা।

Related Posts

ছাত্রীর অনিয়মিত উপস্থিতি নিয়ে কথা বলায় মাদ্রাসার শিক্ষক মারধরের শিকার

মো নাজিম আলী রাঙ্গামাটি রাঙামাটির লংগদু উপজেলার বাইট্টাপাড়া এলাকার আলতাফ মার্কেট মাদরাসায় এক শিক্ষকের ওপর এক ছাত্রীর অভিভাবকের হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিযোগ সূত্রে জানা যায়,…

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ১৯/০৪/২০২৬ ইং রবিবার চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী পৃথক ৩টি অভিযান চালিয়ে ৪০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি। তবে এসব ঘটনায় কাউকে গ্রেফতার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ছাত্রীর অনিয়মিত উপস্থিতি নিয়ে কথা বলায় মাদ্রাসার শিক্ষক মারধরের শিকার

  • By Admin
  • April 19, 2026
  • 44 views
ছাত্রীর অনিয়মিত উপস্থিতি নিয়ে কথা বলায় মাদ্রাসার শিক্ষক মারধরের শিকার

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ

  • By Admin
  • April 19, 2026
  • 20 views
চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ

মির্জাপুরে গোড়াই ইউনিয়ন প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর, বালকে সোহাগপুর চ্যাম্পিয়ন

  • By Admin
  • April 19, 2026
  • 4 views
মির্জাপুরে গোড়াই ইউনিয়ন প্রাথমিক ফুটবল টুর্নামেন্টে বালিকায় সৈয়দপুর, বালকে সোহাগপুর চ্যাম্পিয়ন

উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

  • By Admin
  • April 19, 2026
  • 18 views
উলিপুরে বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে শিক্ষার্থীদের উদ্ভাবনী উচ্ছ্বাস

‎রামগঞ্জে ইটভাটার শ্রমিক হত্যা মামলার দুই আসামি রায়পুর থেকে গ্রেফতার

  • By Admin
  • April 19, 2026
  • 28 views
‎রামগঞ্জে ইটভাটার শ্রমিক হত্যা মামলার দুই আসামি রায়পুর থেকে গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

  • By Admin
  • April 19, 2026
  • 101 views
কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।