ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবীতে নীলফামারীতে গ্রাহকদের মানববন্ধন

মো:জাকির হোসেন নীলফামারী প্রতিনিধি:
ইসলামী ব্যাংকে সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবীতে নীলফামারীতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকালে জেলা শহরের বড় বাজারে অবস্থিত ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে এই কর্মসূচীর আয়োজন করা হয়।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহবায়ক মোস্তাকিমুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশ পরিচালনা করেন ফোরামের সদস্য সচিব আরিফ আল মামুন। বক্তব্য রাখেন, সদস্য মইনুল ইসলাম, এনামুল হক ও নাজমুল হুদা প্রমুখ।

বক্তারা বলেন, সদ্য নিয়োগ প্রাপ্ত চেয়ারম্যান খুলশিদ আলম ফ্যাসিবাদের দোসর ছিলেন। আওয়ামী আমলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন। তার সহযোগিতাতেই এস আলম গ্রুপ এই ব্যাংকে লুটপাট করেছেন।

সচেতন গ্রাহক ফোরামের সদস্য নাজমুল হুদা বলেন, আমরা বলতে চাই ৫ আগষ্টের পর ছাত্র-জনতার আন্দোলনের মুখে এই খুরশিদ আলমকে পদত্যাগ করতে বাধ‍্য করা হয়েছিল। ওনি যে আওয়ামী লীগ ও ফ‍্যাস্টিটদের দোসর এটা বাংলাদেশের মানুষের কাছে প্রমাণিত হয়েছিল। কিন্তু আমরা লক্ষ‍্য করছি বতর্মান সরকার আবার আওয়ামী ফ‍্যাস্টিটদের স্টাইলে তাদেরকে পূনর্বাসনের কার্যক্রম হাতে নিয়েছে।

সচেতন গ্রাহক ফোরামের জেলা সদস্য সচিব আরিফ আল মামুন বলেন, এস আলম গ্রুপের চেয়ারম্যানের ছেলের বন্ধুকে চটচটি ব্যবসার জন্য ২৩২ কোটি টাকায় ঋণ দেওয়া হয়। এমন অনেক নাম সর্বস্ব সংগঠনকে ঋণ দেওয়া হয়েছে যা ছিলো মুলত: লুটপাটের অংশ।

সংগঠনের আহবায়ক মোস্তাকিমুল ইসলাম জানান, আমরা অবিলম্বে সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ চাই অন্যথায় কর্মসুচি অব্যাহত থাকবে।

Related Posts

​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)-এর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। ​আজ ২৯ জুলাই (২০২৬) রাত…

পঞ্চগড়ে শাহানাজ পারভীনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

খাদেমুল ইসলাম জেলা পঞ্চগড়! পঞ্চগড়ে গৃহবধূ শাহানাজ পারভীনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবারের সদস্যরা। মঙ্গলবার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার

  • By Admin
  • July 29, 2026
  • 5 views
​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার

পঞ্চগড়ে শাহানাজ পারভীনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

  • By Admin
  • July 29, 2026
  • 3 views
পঞ্চগড়ে শাহানাজ পারভীনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের শিবির মিডিয়া সেল’ পেজে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • By Admin
  • July 29, 2026
  • 8 views
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের শিবির মিডিয়া সেল’ পেজে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির পৃথক অভিযানে মাদকসহ তিনজন আটক

  • By Admin
  • July 29, 2026
  • 7 views
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির পৃথক অভিযানে মাদকসহ তিনজন আটক

সুনামগঞ্জের তাহিরপুরের ইসলামপুর গ্রামে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন না হলে আত্মহত্যা করার হুমকি

  • By Admin
  • July 29, 2026
  • 7 views
সুনামগঞ্জের তাহিরপুরের ইসলামপুর গ্রামে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন না হলে আত্মহত্যা করার হুমকি

মনপুরায় মাদকবিরোধী বিশেষ ক্যাম্পেইন, ‘মাদক নির্মূলে কোনো ছাড় নয়’

  • By Admin
  • July 29, 2026
  • 11 views
মনপুরায় মাদকবিরোধী বিশেষ ক্যাম্পেইন, ‘মাদক নির্মূলে কোনো ছাড় নয়’