কালিয়াকৈরে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ চক্রের ৩ জন সদস্য গ্রেপ্তার

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি:

 

গাজীপুরের কালিয়াকৈরে অস্ত্রের মুখে জিম্বরি করে ছিনতাই হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার ও ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ।

বুধবার ৩ জুন ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ছিনতাই হওয়া ঢাকা মেট্রো-গ-১৭-৪৭৯৬ নম্বরের প্রাইভেটকারটি

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার রতনপুর এলাকার আবুল হোসেনের ছেলে মো. সামিন হোসেন (৩৪), রাখালিয়াচালা এলাকার শওকত মিস্ত্রীর ছেলে মো. তুহিন আলম (২৫) এবং পূর্ব মৌচাক রহমতের ১ নম্বর গেইট এলাকার মৃত সিদ্দিকের ছেলে (পালক পিতা ব্যদেন) কাজী সাব্বির হোসেন (২৬)। তিনি বর্তমানে রাখালিয়াচালা এলাকার সায়েদ আলীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ মে গভীর রাতে রংপুর থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার কালিয়াকৈরের সফিপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা কয়েকজন দুর্বৃত্ত গাড়িটি থামানোর সংকেত দেয়। গাড়ি থামানোর পর তারা চালক ও তার সহযোগীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১৮ হাজার ৫০০ টাকা, একটি মোবাইল ফোন ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়।

এরপর ভুক্তভোগীদের জোরপূর্বক প্রাইভেটকারে তুলে উপজেলার রতনপুর এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে আরও একজন সহযোগী যোগ দিয়ে তাদের প্রাণনাশের ভয় দেখিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয় এবং ঢাকা মেট্রো-গ-১৭-৪৭৯৬ নম্বরের প্রাইভেটকারটি নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী কালিয়াকৈর থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলামের সার্বিক নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন, আসামিদের অবস্থান শনাক্তকরণ এবং অভিযান সফল করতে সাব-ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর আলমের দূরদর্শিতা, তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও কৌশলগত ভূমিকা বিশেষভাবে কার্যকর ভূমিকা রাখে। তার নেতৃত্বাধীন অভিযানে এসআই রেজাউল করিম, এসআই ইউসুফসহ পুলিশের একটি চৌকস টিম অংশ নেয়।

বুধবার ভোর সাড়ে ৩টার দিকে পরিচালিত অভিযানে তিন আসামিকে গ্রেপ্তার করা হয় এবং ছিনতাই হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বে মাদক, অপহরণ, ডাকাতির প্রস্তুতি ও অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে। প্রাথমিক তদন্তে তাদের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য হিসেবে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Related Posts

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে ভুক্তভোগী শিশুটি ২৫০ শয্যা বিশিষ্ট কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।…

ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কৃষকের মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক পঞ্চগড়ের সদর উপজেলায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাসিবুল ইসলাম (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকালে উপজেলার কাজিরহাট এলাকার ঝোপের দিঘি এলাকায় এই…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

  • By Admin
  • June 3, 2026
  • 22 views
৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কৃষকের মৃত্যু

  • By Admin
  • June 3, 2026
  • 25 views
ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কৃষকের মৃত্যু

বেড়া কেটে ভিতরে ঢুকে মামী ভাগ্নীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে অভিযুক্ত মামলা দায়ের

  • By Admin
  • June 3, 2026
  • 16 views
বেড়া কেটে ভিতরে ঢুকে মামী ভাগ্নীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে অভিযুক্ত মামলা দায়ের

কমলনগরে দুই প্রতিবেশীর দ্বন্দ্ব: ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায়, থানায় লিখিত অভিযোগ

  • By Admin
  • June 3, 2026
  • 6 views
কমলনগরে দুই প্রতিবেশীর দ্বন্দ্ব: ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায়, থানায় লিখিত অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলে মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

  • By Admin
  • June 3, 2026
  • 20 views
চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলে মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

কমলনগরে নোয়াখালীর কিশোর গ্যাংয়ের তাণ্ডব: বসতবাড়িতে হামলা, লুটপাট ও শ্লীলতাহানির চেষ্টা

  • By Admin
  • June 3, 2026
  • 36 views
কমলনগরে নোয়াখালীর কিশোর গ্যাংয়ের তাণ্ডব: বসতবাড়িতে হামলা, লুটপাট ও শ্লীলতাহানির চেষ্টা