জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গাইবান্ধায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণভোটের গণরায় কার্যকর এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ জুলাই (শনিবার) বিকাল ৩:০০ টায় ‘১১ দলীয় ঐক্য’ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।পৌর পার্ক শহীদ মিনার চত্বরে আয়োজিত এই সমাবেশে ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতৃবৃন্দ, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সাধারণ কর্মীরা অংশ নেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।অনুষ্ঠানের শুরুতেই মাওলানা শফিউল ইসলামের কোরআন তেলাওয়াতের পর গাইবান্ধা জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পলাশবাড়ী উপজেলা আমীর আবু বকর সিদ্দিক, সুন্দরগঞ্জ উপজেলা আমীর শহিদুল ইসলাম মঞ্জু, সদর উপজেলা আমীর মো: নূরুল ইসলাম মন্ডল এবং গাইবান্ধা পৌরসভা আমীর এ.কে.এম ফেরদৌস আলম ফিরোজ।এছাড়াও খেলাফত মজলিস গাইবান্ধা জেলার সেক্রেটারি এ.কে.এম মেহেদী হাসান ও সদর উপজেলা সভাপতি মুফতি ইদরীস আলী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) জেলা সভাপতি জাহেদুল ইসলাম, আমার বাংলাদেশ পার্টির আহ্বায়ক মো: খায়রুল আলম, এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদিসহ স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।সমাবেশে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-০৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু, গাইবান্ধা-০১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান এবং গাইবান্ধা-০৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ।সমাবেশে বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখতে এবং জনগণের ম্যান্ডেট বা গণভোটের রায় অবিলম্বে কার্যকর করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। একই সাথে ‘জুলাই সনদ’ এর পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে দেশের রাজনৈতিক ও সামাজিক সংস্কার নিশ্চিত করার আহ্বান করা হয় ।সবশেষে গাইবান্ধা-০২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর মো: আব্দুল করিম সভাপতির বক্তব্যের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন

Related Posts

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের মতবিনিময় সভা

মোঃরফিকুল ইসলাম সোহাগ সুনামগঞ্জ জেল প্রতিনিধি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিএনপি ও সহযোগি অঙ্গ সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার নতুন ভবণে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। ধর্মপাশা…

মনপুরায় কোস্ট গার্ড-পুলিশের যৌথ অভিযান: মিয়ানমারে পাচারের পথে ট্রলারসহ বিপুল পরিমাণ সিমেন্ট, সার জব্দ, আটক ১

  মোঃআব্দুল গফুর সিকদার মনপুরা (ভোলা) প্রতিনিধি: ভোলার মনপুরায় মিয়ানমারে (বার্মা) পাচারের উদ্দেশ্যে নেওয়া একটি সমুদ্রগামী ট্রলারসহ বিপুল পরিমাণ সিমেন্ট, সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশের যৌথ দল।…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের মতবিনিময় সভা

  • By Admin
  • July 5, 2026
  • 11 views
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের মতবিনিময় সভা

মনপুরায় কোস্ট গার্ড-পুলিশের যৌথ অভিযান: মিয়ানমারে পাচারের পথে ট্রলারসহ বিপুল পরিমাণ সিমেন্ট, সার জব্দ, আটক ১

  • By Admin
  • July 5, 2026
  • 17 views
মনপুরায় কোস্ট গার্ড-পুলিশের যৌথ অভিযান: মিয়ানমারে পাচারের পথে ট্রলারসহ বিপুল পরিমাণ সিমেন্ট, সার জব্দ, আটক ১

কালিয়াকৈরে রুমাইসা জেনারেল হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়

  • By Admin
  • July 5, 2026
  • 14 views
কালিয়াকৈরে রুমাইসা জেনারেল হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়

নরসিংদীতে মোবাইল কোর্ট ২টি দোকানে অর্থ দন্ড ও সিলগালা

  • By Admin
  • July 5, 2026
  • 35 views
নরসিংদীতে মোবাইল কোর্ট ২টি দোকানে অর্থ দন্ড ও সিলগালা

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গাইবান্ধায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

  • By Admin
  • July 5, 2026
  • 20 views
জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গাইবান্ধায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

দর্শনায় হাঁস-মুরগি চুরির দায়ে স্বামী-স্ত্রীসহ ৩ জনের কারাদণ্ড

  • By Admin
  • July 5, 2026
  • 19 views
দর্শনায় হাঁস-মুরগি চুরির দায়ে স্বামী-স্ত্রীসহ ৩ জনের কারাদণ্ড