চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বাজারে সাদেমান বালিকা বিদ্যালয়ের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা।

মো: মিনারুল ইসলাম
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ বাজারে সাদেমান বালিকা বিদ্যালয়ের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর ১২:৩০ মিনিটের সময়।

দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এমপি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ছুটে যান।

হাসপাতালে পৌঁছে তিনি আহতদের সঙ্গে কথা বলেন, তাদের সার্বিক খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে দ্রুত ও সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।

তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের জন্য এক্স-রে, রক্তের ক্রসম্যাচসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবাগুলো বিনামূল্যে প্রদানের ব্যবস্থা করতে বলেন। পাশাপাশি ব্লাড ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় রক্তের সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেন।

এ সময় তিনি বলেন, “যতটুকু রক্তের প্রয়োজন হবে, আমরা ব্যবস্থা করব ইনশাআল্লাহ। প্রয়োজনে আমার সংগঠনের জনশক্তি রক্তদানে এগিয়ে আসবে। আহতদের চিকিৎসায় কোনো ধরনের ঘাটতি হতে দেওয়া হবে না।

দুর্ঘটনায় আহত ও তাদের স্বজনদের উদ্দেশে তিনি ধৈর্য ও সবর ধারণ করার আহ্বান জানিয়ে বলেন, “এই কঠিন সময়ে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করুন। মহান আল্লাহর রহমতের ওপর আস্থা রাখুন। আমরা আপনাদের পাশে আছি।

মহান আল্লাহ তাআলার দরবারে সকল আহতের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দোয়া ও সমবেদনা জানাচ্ছি।

Related Posts

বাংলাবান্ধায়  ইউপি সদস্যের ওপর সন্ত্রাসী হামলা মামলা দায়ের 

  খাদেমুল ইসলাম জেলা প্রতিনিধি পঞ্চগড়! পঞ্চগড়ের তেতুলিয়া  উপজেলার ১ নং বাংলাবান্ধা ইউনিয়নের  পরিষদে মধ্যে এক ইউপি সদস্যকে ডেকে আনে  বেধড়ক পিটিয়ে  গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা । আহত হাসিবুল ইসলাম   ইউনিয়নের…

আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

  মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার ছুরিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে অর্ধশতাধিক মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বাংলাবান্ধায়  ইউপি সদস্যের ওপর সন্ত্রাসী হামলা মামলা দায়ের 

  • By Admin
  • July 23, 2026
  • 4 views
বাংলাবান্ধায়  ইউপি সদস্যের ওপর সন্ত্রাসী হামলা মামলা দায়ের 

আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

  • By Admin
  • July 23, 2026
  • 8 views
আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বাজারে সাদেমান বালিকা বিদ্যালয়ের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা।

  • By Admin
  • July 23, 2026
  • 2 views
চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বাজারে সাদেমান বালিকা বিদ্যালয়ের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা।

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৪টি ভারতীয় গরু উদ্ধার, ৫ চোরাকারবারি আটক

  • By Admin
  • July 23, 2026
  • 27 views
ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৪টি ভারতীয় গরু উদ্ধার, ৫ চোরাকারবারি আটক

ঠাকুরগাঁওয়ে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষ, দুই নারীসহ ৪ জন গুরুতর আহত

  • By Admin
  • July 22, 2026
  • 7 views
ঠাকুরগাঁওয়ে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষ, দুই নারীসহ ৪ জন গুরুতর আহত

গোপালগঞ্জে এজলাসে নারী আইনজীবী (শিক্ষানবিশ)মাথা ফাটালেন বিচারক

  • By Admin
  • July 22, 2026
  • 24 views
গোপালগঞ্জে এজলাসে নারী আইনজীবী (শিক্ষানবিশ)মাথা ফাটালেন বিচারক