জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

রিয়াদ হোসাইন, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

জুলাই আন্দোলনে গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার, রায় কার্যকর এবং জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার দাবিতে কুমিল্লার লাকসামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকীর নেতৃত্বে লাকসাম হাউজিং এস্টেট জামে মসজিদের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি দৌলতগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ব্যাংক রোড চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উপজেলা আমির হাফেজ জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং পৌরসভা সেক্রেটারি লেকচারার মাওলানা শহীদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. সরওয়ার উদ্দিন ছিদ্দিকী বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই আন্দোলনের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করা উচিত।
সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াত মনোনীত লাকসাম পৌরসভার মেয়র প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জোবায়ের ফয়সাল এবং ইসলামী ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি জাহিদুর রহমান চৌধুরী।

Related Posts

উলিপুর উপজেলায় মাদক ব্যবসায়ীদেরকে নিয়ে সমালোচনার ঝড়।

মাইনুল ইসলাম  উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ উলিপুর উপজেলায় দীর্ঘদিন ধরে সক্রিয় মাদক ব্যবসায়ীদের একটি তালিকা প্রকাশ রয়েছে এলাকার চিহ্নিত ও পুরাতন মাদক ব্যবসায়ীদের নাম, যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।…

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক জিতু

  এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব ভবনের…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভূরুঙ্গামারী বিসমিল্লাহ হোটেল কে ৫০ হাজার টাকা জরিমানা

  • By Admin
  • August 2, 2026
  • 18 views
ভূরুঙ্গামারী বিসমিল্লাহ হোটেল কে ৫০ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির বক্তব্যের প্রতিবাদ

  • By Admin
  • August 2, 2026
  • 16 views
চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির বক্তব্যের প্রতিবাদ

জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি

  • By Admin
  • August 2, 2026
  • 12 views
জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি

রাজশাহী সারদায় জাঁকজমক আয়োজনে এএসপিদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

  • By Admin
  • August 2, 2026
  • 5 views
রাজশাহী সারদায় জাঁকজমক আয়োজনে এএসপিদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল

  • By Admin
  • August 2, 2026
  • 12 views
বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল

তজুমদ্দিনে দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন জামায়াতের উপজেলা সেক্রেটারি ও সহকারী শিক্ষক মহিউদ্দিন

  • By Admin
  • August 2, 2026
  • 7 views
তজুমদ্দিনে দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন জামায়াতের উপজেলা সেক্রেটারি ও সহকারী শিক্ষক মহিউদ্দিন