
মো আব্দুল গফুর সিকদার
ভোলা মনপুরা প্রতিনিধি
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ভোলার মনপুরায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনপুরা উপজেলা আমির মাওলানা আমিমুল ইহসান জসিম। তিনি বলেন, “নির্বাচনের আগে সরকারি দল গণভোটের পক্ষে ভোট চেয়েছিল। কিন্তু নির্বাচনের পর তারা জাতির সঙ্গে বেঈমানি করে গণভোটকে অস্বীকার করছে। ইতিহাস সাক্ষী, জনগণের সঙ্গে বেঈমানি করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি। তাই অতি দ্রুত গণভোটের রায় মেনে নেওয়ার আহ্বান জানাই।”
র্যালি-পরবর্তী সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনপুরা উপজেলা সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন ফরাজী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনপুরা উপজেলা আহ্বায়ক মো. নুরনবী এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মনপুরা উপজেলা সভাপতি মাওলানা মো. ইউনুছ।
এনসিপির উপজেলা আহ্বায়ক মো. নুরনবী বলেন, “জুলাই অভ্যুত্থানের শহীদদের হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।”
র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মাওলানা জামাল উদ্দিন ফরাজী, উপজেলা যুব বিভাগের সভাপতি হাফেজ মাওলানা মতিউর রহমান নিজামী, মনপুরা ইউনিয়ন আমির মাওলানা শাহ ইমরান চৌধুরী, হাজিরহাট ইউনিয়ন আমির হাফেজ মাওলানা জামাল উদ্দিন, উত্তর সাকুচিয়া ইউনিয়ন আমির মাওলানা আবু সুফিয়ান, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সভাপতি মাস্টার অলিউল্যাহ, হাজিরহাট ইউনিয়নের সেক্রেটারি মাওলানা মো. শাহাজাহান, উত্তর সাকুচিয়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাস্টার মো. আব্দুর রহিমসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।







