আদমদীঘিতে হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১

মিরু হাসান, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘি উপজেলার রামপুরা গ্রামে এক হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তি একই গ্রামের মৃত আক্কাছ আলী দেওয়ানের ছেলে মাসুদ দেওয়ান (৩২)।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ভুক্তভোগী গৃহবধূর স্বামী অটোভ্যান নিয়ে মাছ ধরতে বাড়ি থেকে বের হন। স্বামীকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে বাড়ি ফেরার সময় বাড়ির পাশেই আগে থেকে ওত পেতে থাকা মাসুদ দেওয়ান তাকে ঝাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

গৃহবধূর চিৎকারে তার স্বামী ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্তকে আটকানোর চেষ্টা করলে তিনি পাশের একটি পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় বুধবার (৫ আগস্ট) ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে আদমদীঘি থানায় মাসুদ দেওয়ানকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Related Posts

কুমিল্লার লাকসামের সোহান হত্যা মামলায় মিজানুর রহমানের যাবজ্জীবন কারাদণ্ড

  কুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ।। কুমিল্লার লাকসামে টাকা-পয়সা লেনদেনকে কেন্দ্র করে সাইফুল ইসলাম সোহান নামে এক যুবককে হত্যার দায়ে মো. মিজানুর রহমান হাজারী (৬৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন…

ভারতীয় বিড়িসহ ধরা না পড়ে পালালেন কুদ্দুস মিয়া

আমির হোসাইন সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের ফকিরনগর গ্রামে যৌথ অভিযানে ১ লাখ ৩১ হাজার ৫০০ শলাকা ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কুমিল্লার লাকসামের সোহান হত্যা মামলায় মিজানুর রহমানের যাবজ্জীবন কারাদণ্ড

  • By Admin
  • August 6, 2026
  • 1 views
কুমিল্লার লাকসামের সোহান হত্যা মামলায় মিজানুর রহমানের যাবজ্জীবন কারাদণ্ড

ভারতীয় বিড়িসহ ধরা না পড়ে পালালেন কুদ্দুস মিয়া

  • By Admin
  • August 6, 2026
  • 4 views
ভারতীয় বিড়িসহ ধরা না পড়ে পালালেন কুদ্দুস মিয়া

আদমদীঘিতে হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১

  • By Admin
  • August 6, 2026
  • 6 views
আদমদীঘিতে হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও লোডশেডিংয়ের প্রতিবাদে ১১ দলীয় জোটের স্মারকলিপি

  • By Admin
  • August 6, 2026
  • 4 views
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও লোডশেডিংয়ের প্রতিবাদে ১১ দলীয় জোটের স্মারকলিপি

চিলমারীতে “শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার” বিতরণী অনুষ্ঠান

  • By Admin
  • August 6, 2026
  • 8 views
চিলমারীতে “শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার” বিতরণী অনুষ্ঠান

আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ

  • By Admin
  • August 6, 2026
  • 17 views
আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ