রাণীশংকৈলে ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নয়ন হোসেন
ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, পল্লী উন্নয়ন কর্মকর্তা নিহার রঞ্জন রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শফিউল হাসান, মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম, সাংবাদিক আনোয়ারুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও কৃষকগণ।

বক্তারা বলেন, “পরিবারের পুষ্টি চাহিদা পূরণ ও কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

উপজেলা কৃষি কর্মকর্তারা জানান, এ বছর বসতবাড়ি পর্যায়ে শাকসবজির বীজ ২০০ জন এবং আবাদি জমিতে সবজির বীজ ও সার ৩৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে।

এ কর্মসূচির মাধ্যমে কৃষকরা আধুনিক কৃষি পদ্ধতি ও সবজি চাষে আগ্রহী হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Related Posts

বাংলাদেশি শ্রমিকের ঘামে টিকছে পর্তুগালের কৃষি ; খরা-শ্রমিক সংকট মোকাবেলায় প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধি

  পুর্তগালের (লিসবন) থেকে সাইফুল ইসলাম। তীব্র খরা, কৃষকের বার্ধক্য আর দেশীয় শ্রমিকের আকালে শ্বাসরুদ্ধ পর্তুগালের কৃষি। তবুও স্মার্ট সেচ ব্যবস্থা , সরকারি প্রণোদনার অক্সিজেন, প্রায় ৫০ হাজার বাংলাদেশিসহ প্রবাসী…

ফের হরমুজ বন্ধ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান। ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড আজ শনিবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য। ইরানি সংবাদমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

  • By Admin
  • April 18, 2026
  • 11 views
বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নিলো এসএসসি পরীক্ষার্থী

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

  • By Admin
  • April 18, 2026
  • 20 views
টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাম্প থেকে তেল জব্দ

সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই

  • By Admin
  • April 18, 2026
  • 25 views
সালথায় আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে গনধোলাই খেলেন-এএসআই

মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ

  • By Admin
  • April 18, 2026
  • 23 views
মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ

পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থী পেল বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা

  • By Admin
  • April 18, 2026
  • 59 views
পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থী পেল বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা

লাউপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদায় বরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

  • By Admin
  • April 18, 2026
  • 16 views
লাউপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদায় বরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত