Haitiতে কন্টিনজেন্ট পাঠাতে পুলিশ সদস্যদের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত

আবুল হোসেন বাবলুঃ

বাংলাদেশ পুলিশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এরই ধারাবাহিকতায়
Haiti তে কন্টিনজেন্ট পাঠাতে পুলিশ সদস্যদের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত।

রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ২৪ জানুয়ারী রংপুর পুলিশ লাইন্স মাঠে সকাল সাড়ে দশটায় Haiti তে মোতায়েনের জন্য GSF, FPU তে কমান্ড স্টাফ, বিশেষায়িত টিম ট্রেডসহ কন্টিনজেন্ট প্রেরণের জন্য বিভিন্ন পদমর্যাদার বয়সে তরুন, দক্ষ, কর্মোদ্যমী, সাহসী, চৌকস এবং প্রতিকূল ও সংঘাতপূর্ণ পরিস্থিতিতে দায়িত্ব পালনে সক্ষম আগ্রহী পুলিশ সদস্যদের নিয়োগের লক্ষ্যে বাছাই পরীক্ষা (শারীরিক পরীক্ষা) অনুষ্ঠিত হয়।

বিভিন্ন ইউনিট থেকে দক্ষ সদস্যদের সমন্বয়ে বাংলাদেশ পুলিশের ফর্মড পুলিশ ইউনিট (FPU) জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাছাই করা হয়। সাধারণত অতিরিক্ত পুলিশ সুপার থেকে কনস্টেবল পদমর্যাদার কর্মকর্তাদের মধ্য থেকে ইংরেজি ও ফরাসি ভাষায় দক্ষ, পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন এবং সুশৃঙ্খল সদস্যদের মনোনয়ন দেওয়া হয়। বাছাই প্রক্রিয়াটি শারীরিক সুস্থতা, পেশাগত দক্ষতা ও বিশেষায়িত প্রশিক্ষণের ওপর ভিত্তি করে পরিচালিত হয়।

এই পরীক্ষা বোর্ডের প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মারুফাত হুসাইন। এছাড়া উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত চন্দ্র রায় এবং সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আসিফা আফরোজ আদরী।

উল্লেখ্য,১৯৮৯ সাল থেকে বাংলাদেশ পুলিশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। পুলিশের প্রথম মিশন ছিল নামিবিয়ায়। ২০২৫ সালের মে মাস পর্যন্ত বাংলাদেশ পুলিশের ২১ হাজারেরও বেশি কর্মকর্তা বিশ্বজুড়ে ২৪টি দেশে ২৬টি মিশনে সাফল্যের সাথে এই দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, দক্ষিণ সুদান ও মধ্য আফ্রিকা।

Related Posts

রাঙামাটি আইনজীবী সহকারী (ক্লার্ক) সমিতির সহ-সভাপতি নির্বাচিত কামাল পাশা

রাঙামাটি প্রতিনিধি :: মো. নাজিম আলী রাঙামাটি জেলা আইনজীবী সহকারী (ক্লার্ক) সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬-২০২৭ সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. কামাল পাশা। সমিতির নতুন নেতৃত্বে…

গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অনিয়মের অভিযোগ তফসিলের সময়সীমা পেরিয়ে মনোনয়ন গ্রহণের দাবি, ক্ষুব্ধ অভিভাবক ও প্রার্থীরা

  মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি। গোপালগঞ্জ সদরের ৩৩ নম্বর উত্তর খাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) নির্বাচনকে কেন্দ্র করে অনিয়ম ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের প্রধান…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

রাঙামাটি আইনজীবী সহকারী (ক্লার্ক) সমিতির সহ-সভাপতি নির্বাচিত কামাল পাশা

  • By Admin
  • June 17, 2026
  • 2 views
রাঙামাটি আইনজীবী সহকারী (ক্লার্ক) সমিতির সহ-সভাপতি নির্বাচিত কামাল পাশা

গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অনিয়মের অভিযোগ তফসিলের সময়সীমা পেরিয়ে মনোনয়ন গ্রহণের দাবি, ক্ষুব্ধ অভিভাবক ও প্রার্থীরা

  • By Admin
  • June 17, 2026
  • 23 views
গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অনিয়মের অভিযোগ তফসিলের সময়সীমা পেরিয়ে মনোনয়ন গ্রহণের দাবি, ক্ষুব্ধ অভিভাবক ও প্রার্থীরা

অসুস্থ বৃদ্ধের চিকিৎসায় সহায়তার হাত বাড়াল উপজেলা প্রশাসন

  • By Admin
  • June 17, 2026
  • 18 views
অসুস্থ বৃদ্ধের চিকিৎসায় সহায়তার হাত বাড়াল উপজেলা প্রশাসন

মেসি বাহিনীকে অনুপ্রেরণা দিতে পত্নীতলায় আর্জেন্টিনা ভক্তদের বাঁধভাঙা উল্লাস

  • By Admin
  • June 16, 2026
  • 13 views
মেসি বাহিনীকে অনুপ্রেরণা দিতে পত্নীতলায় আর্জেন্টিনা ভক্তদের বাঁধভাঙা উল্লাস

টেকনাফ ও উখিয়ায় কোস্ট গার্ড-বিজিবির পৃথক অভিযান: ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ৩

  • By Admin
  • June 16, 2026
  • 18 views
টেকনাফ ও উখিয়ায় কোস্ট গার্ড-বিজিবির পৃথক অভিযান: ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ৩

গোহালাকান্দা পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • By Admin
  • June 16, 2026
  • 6 views
গোহালাকান্দা পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত