প্যারাগনে অসুস্থ গরুর মাংস বিক্রির চেষ্টা, হাতেনাতে জরিমানা

প্যারাগনে অসুস্থ গরুর মাংস বিক্রির চেষ্টা, হাতেনাতে জরিমানা

আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ১২ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার (১ এপ্রিল ২০২৬) রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের পলাশবাড়ী খিয়ারডাঙ্গা এলাকায় অবস্থিত প্যারাগন গ্রুপের একটি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। এ সময় প্রতিষ্ঠানটির কর্মচারী মোঃ মিজানুর রহমান (৪০) কে পশু মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪(১) ধারায় দোষী সাব্যস্ত করে ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ রয়েছে। বুধবার সন্ধ্যায় এমন খবর পেয়ে এলাকাবাসী প্রতিষ্ঠানটির চারপাশে অবস্থান নেন। লোকজন জড়ো হওয়ার বিষয়টি টের পেয়ে প্রতিষ্ঠানটির ভেতরে হঠাৎ করে বাতি নিভিয়ে অন্ধকারে মাংস কাটাকাটি শুরু করা হয়।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত উপস্থিত হলে, কৌশলে জবাই কাজে জড়িত কসাই এবং মাংস পরিবহনে ব্যবহৃত সিএনজি চালককে পেছনের গেট দিয়ে বের করে দেওয়া হয় বলে স্থানীয়রা অভিযোগ করেন।

ঘটনাস্থলে উপস্থিত রংপুর জেলা বিএনপি নেতা আহসান হাবিব খান সাবু এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, “এই কোম্পানি আমাদের সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখেছে। বিষয়টির সমাধান না করে তারা কার্যক্রম চালিয়েই যাচ্ছে। দীর্ঘদিন ধরে এখানে বিভিন্ন অনিয়ম ও অপকর্ম হয়ে আসছে।” তিনি প্রতিষ্ঠানটির কার্যক্রম তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সিলগালা করার দাবি জানান।

এ বিষয়ে ভ্রাম্যমান সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

টেকনাফ ও উখিয়ায় কোস্ট গার্ড-বিজিবির পৃথক অভিযান: ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ৩

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় বাংলাদেশ কোস্ট গার্ড এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত পৃথক অভিযানে মোট ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং ৩…

গোহালাকান্দা পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

মো: সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা( নেত্রকোনা) প্রতিনিধি বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প স্হানীয় সরকার বিভাপ স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর উদ্যোগে সারা বাংলাদেশের ন্যায় নেত্রকোনার…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

মেসি বাহিনীকে অনুপ্রেরণা দিতে পত্নীতলায় আর্জেন্টিনা ভক্তদের বাঁধভাঙা উল্লাস

  • By Admin
  • June 16, 2026
  • 12 views
মেসি বাহিনীকে অনুপ্রেরণা দিতে পত্নীতলায় আর্জেন্টিনা ভক্তদের বাঁধভাঙা উল্লাস

টেকনাফ ও উখিয়ায় কোস্ট গার্ড-বিজিবির পৃথক অভিযান: ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ৩

  • By Admin
  • June 16, 2026
  • 9 views
টেকনাফ ও উখিয়ায় কোস্ট গার্ড-বিজিবির পৃথক অভিযান: ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ৩

গোহালাকান্দা পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • By Admin
  • June 16, 2026
  • 6 views
গোহালাকান্দা পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

জামায়াতের এমপিকে নিয়ে ফেসবুকে পোস্ট করায় ইসলামী ছাত্র আন্দোলনেথ নেতাকে থানায় সোপর্দ, মুচলেকায় মুক্তি; ফেসবুকে বাধ্য করে পক্ষে পোস্ট করা

  • By Admin
  • June 16, 2026
  • 13 views
জামায়াতের এমপিকে নিয়ে ফেসবুকে পোস্ট করায় ইসলামী ছাত্র আন্দোলনেথ নেতাকে থানায় সোপর্দ, মুচলেকায় মুক্তি; ফেসবুকে বাধ্য করে পক্ষে পোস্ট করা

গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত”

  • By Admin
  • June 16, 2026
  • 21 views
গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত”

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষক তৈরির কর্মশালা

  • By Admin
  • June 16, 2026
  • 15 views
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষক তৈরির কর্মশালা