কুড়িগ্রামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন-

স্টাফ রিপোর্টার,
মোঃ রেজাউল হক কুড়িগ্রামঃ-

কুড়িগ্রাম জেলায় সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। জেলার বিভিন্ন বালু পয়েন্টে প্রকাশ্যে অবৈধ ড্রেজিং কার্যক্রম চলার পাশাপাশি সামাজিক মাধ্যমে একের পর এক আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় জেলার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি স্থানীয়দের।

এছাড়া, কুড়িগ্রাম সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের বিরুদ্ধে গাছ কাটাসহ নানা ধরনের দুর্নীতির অভিযোগও সামনে এসেছে। তবে এসব অভিযোগের পরও প্রশাসনের পক্ষ থেকে এখনো দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব খন্দকার আল ইমরান এক বিবৃতিতে বলেন, জেলার চলমান এসব অনিয়ম ও দুর্নীতির ঘটনায় প্রশাসনের নীরবতা জনমনে প্রশ্ন তৈরি করেছে। তিনি দাবি করেন, এসব কার্যক্রম থেকে অর্থ লেনদেনের বিষয়েও তদন্ত হওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, “দায়িত্বে থেকে যদি দায়িত্ব যথাযথভাবে পালন করা না হয়, তাহলে সংশ্লিষ্টদের পদত্যাগ করা উচিত।” একই সঙ্গে তিনি দ্রুত তদন্ত ও কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে জেলা প্রশাসকের তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জেলার সচেতন মহল মনে করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। অন্যথায় জনমনে অসন্তোষ আরও বাড়তে পারে

Related Posts

তেতুলিয়া মডেল থানা পুলিশের হস্তক্ষেপে দুই ঘণ্টার মধ্যেই ৫ মাসের শিশু কন্যা ‘আরিশা’কে উদ্ধার করে মায়ের জিম্মায় হস্তান্তর

  পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম! পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পারিবারিক বিরোধ দাম্পত্য জীবনকে কেন্দ্র করে পাঁচ মাসের এক কন্যা শিশুকে নিয়ে অভিযোগে করা হয়। পরে মডেল থানা পুলিশের দ্রুত হস্তক্ষেপে…

গোপালগঞ্জে পিবিআইয়ের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।   গোপালগঞ্জে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর মাসিক কল্যাণ সভা ও ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) জেলা পিবিআই কার্যালয়ে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

তেতুলিয়া মডেল থানা পুলিশের হস্তক্ষেপে দুই ঘণ্টার মধ্যেই ৫ মাসের শিশু কন্যা ‘আরিশা’কে উদ্ধার করে মায়ের জিম্মায় হস্তান্তর

  • By Admin
  • April 20, 2026
  • 14 views
তেতুলিয়া মডেল থানা পুলিশের হস্তক্ষেপে দুই ঘণ্টার মধ্যেই ৫ মাসের শিশু কন্যা ‘আরিশা’কে উদ্ধার করে মায়ের জিম্মায় হস্তান্তর

গোপালগঞ্জে পিবিআইয়ের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • By Admin
  • April 20, 2026
  • 17 views
গোপালগঞ্জে পিবিআইয়ের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের জনগনের সেবা করতে চান টানা ৪ বারের মেম্বার সৈয়দ আব্দুল কাইয়ুম।।

  • By Admin
  • April 20, 2026
  • 16 views
শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের জনগনের সেবা করতে চান টানা ৪ বারের মেম্বার সৈয়দ আব্দুল কাইয়ুম।।

মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড়

  • By Admin
  • April 20, 2026
  • 40 views
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড়

ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস

  • By Admin
  • April 20, 2026
  • 3 views
ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস

কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই

  • By Admin
  • April 20, 2026
  • 15 views
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই