কুড়িগ্রামে ট্রাফিকের অভিযান: ১০ দিনে ৫০১ মামলা, জরিমানা ১৭ লাখ ৪১ হাজার টাকা

রতন রায় : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি। ৮ এপ্রিল ২৬ :

জেলার সড়কে শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনা রোধে কুড়িগ্রাম জেলা ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে গত ১০ দিনে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে জেলা ট্রাফিক বিভাগের পরিদর্শক (সড়ক ও যানবাহন) মঞ্জুর হোসেন জানান, গত ২৯ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও চেকপোস্টগুলোতে এ অভিযান চালানো হয়। এ সময় লাইসেন্স না থাকা, হেলমেট ব্যবহার না করা, অতিরিক্ত গতি, তিনজন আরোহী, কাগজপত্রের ঘাটতিসহ ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ৫০১টি মামলা করা হয়। এসব মামলায় ১৭ লাখ ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এর মধ্যে ৪১৭টি মামলা নিষ্পত্তি করে ১৩ লাখ ৫৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। বাকি মামলাগুলোর কার্যক্রম চলমান রয়েছে।

অভিযানকালে গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও বিআরটিএ’র নিবন্ধন নম্বর না থাকায় ১৫০টি মোটরসাইকেল আটক করেছে কর্তৃপক্ষ। অন্যদিকে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় মোটরযানের নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স ও সেফটি হেলমেট—এই তিন শর্তের ভিত্তিতে জ্বালানি নিশ্চিত করতে শহরের বিভিন্ন পয়েন্টেও বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

জেলা ট্রাফিক পুলিশের কর্মকর্তারা জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও দুর্ঘটনা কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে হেলমেট ব্যবহার, বৈধ লাইসেন্স ও কাগজপত্র নিশ্চিত করতে চালকদের ওপর কঠোর নজরদারি রাখা হচ্ছে।

এ প্রসঙ্গে কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম) বলেন, ‘সড়ক দুর্ঘটনা রোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে ট্রাফিক পুলিশের এ বিশেষ অভিযান নিয়মিতভাবে চলছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।’ তিনি আরও জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে জনসাধারণের সহযোগিতা অত্যন্ত জরুরি। তাই তিনি সবার প্রতি ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।

Related Posts

তেতুলিয়া মডেল থানা পুলিশের হস্তক্ষেপে দুই ঘণ্টার মধ্যেই ৫ মাসের শিশু কন্যা ‘আরিশা’কে উদ্ধার করে মায়ের জিম্মায় হস্তান্তর

  পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম! পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পারিবারিক বিরোধ দাম্পত্য জীবনকে কেন্দ্র করে পাঁচ মাসের এক কন্যা শিশুকে নিয়ে অভিযোগে করা হয়। পরে মডেল থানা পুলিশের দ্রুত হস্তক্ষেপে…

গোপালগঞ্জে পিবিআইয়ের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।   গোপালগঞ্জে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর মাসিক কল্যাণ সভা ও ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) জেলা পিবিআই কার্যালয়ে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

তেতুলিয়া মডেল থানা পুলিশের হস্তক্ষেপে দুই ঘণ্টার মধ্যেই ৫ মাসের শিশু কন্যা ‘আরিশা’কে উদ্ধার করে মায়ের জিম্মায় হস্তান্তর

  • By Admin
  • April 20, 2026
  • 16 views
তেতুলিয়া মডেল থানা পুলিশের হস্তক্ষেপে দুই ঘণ্টার মধ্যেই ৫ মাসের শিশু কন্যা ‘আরিশা’কে উদ্ধার করে মায়ের জিম্মায় হস্তান্তর

গোপালগঞ্জে পিবিআইয়ের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • By Admin
  • April 20, 2026
  • 18 views
গোপালগঞ্জে পিবিআইয়ের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের জনগনের সেবা করতে চান টানা ৪ বারের মেম্বার সৈয়দ আব্দুল কাইয়ুম।।

  • By Admin
  • April 20, 2026
  • 18 views
শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের জনগনের সেবা করতে চান টানা ৪ বারের মেম্বার সৈয়দ আব্দুল কাইয়ুম।।

মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড়

  • By Admin
  • April 20, 2026
  • 74 views
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড়

ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস

  • By Admin
  • April 20, 2026
  • 4 views
ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস

কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই

  • By Admin
  • April 20, 2026
  • 18 views
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই