রাঙামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযান: মাদককারবারী ও সেবীসহ ৪ জন গ্রেফতার

মো নাজিম আলী রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটি শহরে মাদকবিরোধী কার্যক্রম জোরদার করেছে পুলিশ। এরই ধারাবাহিকতায় কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদককারবারী ও মাদকসেবীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।শনিবার (০২ মে ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল রাঙামাটি শহরের শান্তিনগর এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান পরিচালনা করে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মাদককারবারী ও মাদকসেবী হিসেবে অভিযুক্ত চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ১. শুভ নাথ (৩৪), পিতা-মৃত মিলন কান্তি নাথ, মাতা-লুভনা নাথ, সাং-আসামবস্তি (শান্তিনগর), রাঙামাটি পৌরসভা।২. মোজাহিদুল ইসলাম (২২), পিতা-মোহন মিয়া, মাতা-জাহানারা বেগম, সাং-পুনাক এলাকা, রাঙামাটি।৩. শিশির ইসলাম (২১), পিতা-সেলিম উদ্দিন, মাতা-তানিয়া আক্তার, সাং-পুনাক এলাকা, রাঙামাটি।৪. মোঃ ফরিদ মিয়া (৪৮), পিতা-মৃত সাধু উল্ল্যাহ, মাতা-মৃত মালেকা বিবি, সাং-বিরাট, ৩নং ওয়ার্ড, আজমিরীগঞ্জ থানা, হবিগঞ্জ জেলা।অভিযান চলাকালে সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ করে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের মাদক সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত হওয়ায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।কোতয়ালী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।স্থানীয় সচেতন মহল পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হলে রাঙামাটি শহরে মাদকের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।

Related Posts

রাঙামাটি আইনজীবী সহকারী (ক্লার্ক) সমিতির সহ-সভাপতি নির্বাচিত কামাল পাশা

রাঙামাটি প্রতিনিধি :: মো. নাজিম আলী রাঙামাটি জেলা আইনজীবী সহকারী (ক্লার্ক) সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬-২০২৭ সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. কামাল পাশা। সমিতির নতুন নেতৃত্বে…

গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অনিয়মের অভিযোগ তফসিলের সময়সীমা পেরিয়ে মনোনয়ন গ্রহণের দাবি, ক্ষুব্ধ অভিভাবক ও প্রার্থীরা

  মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি। গোপালগঞ্জ সদরের ৩৩ নম্বর উত্তর খাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) নির্বাচনকে কেন্দ্র করে অনিয়ম ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের প্রধান…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

রাঙামাটি আইনজীবী সহকারী (ক্লার্ক) সমিতির সহ-সভাপতি নির্বাচিত কামাল পাশা

  • By Admin
  • June 17, 2026
  • 0 views
রাঙামাটি আইনজীবী সহকারী (ক্লার্ক) সমিতির সহ-সভাপতি নির্বাচিত কামাল পাশা

গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অনিয়মের অভিযোগ তফসিলের সময়সীমা পেরিয়ে মনোনয়ন গ্রহণের দাবি, ক্ষুব্ধ অভিভাবক ও প্রার্থীরা

  • By Admin
  • June 17, 2026
  • 23 views
গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অনিয়মের অভিযোগ তফসিলের সময়সীমা পেরিয়ে মনোনয়ন গ্রহণের দাবি, ক্ষুব্ধ অভিভাবক ও প্রার্থীরা

অসুস্থ বৃদ্ধের চিকিৎসায় সহায়তার হাত বাড়াল উপজেলা প্রশাসন

  • By Admin
  • June 17, 2026
  • 17 views
অসুস্থ বৃদ্ধের চিকিৎসায় সহায়তার হাত বাড়াল উপজেলা প্রশাসন

মেসি বাহিনীকে অনুপ্রেরণা দিতে পত্নীতলায় আর্জেন্টিনা ভক্তদের বাঁধভাঙা উল্লাস

  • By Admin
  • June 16, 2026
  • 12 views
মেসি বাহিনীকে অনুপ্রেরণা দিতে পত্নীতলায় আর্জেন্টিনা ভক্তদের বাঁধভাঙা উল্লাস

টেকনাফ ও উখিয়ায় কোস্ট গার্ড-বিজিবির পৃথক অভিযান: ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ৩

  • By Admin
  • June 16, 2026
  • 18 views
টেকনাফ ও উখিয়ায় কোস্ট গার্ড-বিজিবির পৃথক অভিযান: ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ৩

গোহালাকান্দা পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • By Admin
  • June 16, 2026
  • 6 views
গোহালাকান্দা পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত