বরগুনা-১ আসনের এমপি শপথের পরদিনই জনগণের মাঝে

মোঃনাজমুল হাসান অপু।
বরগুনা প্রতিনিধি:
বরগুনা-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান শপথ গ্রহণের পরদিনই প্রশাসনিক নিরাপত্তা ছাড়াই সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে এলাকায় আসেন। তার এই উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিনি বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন।
সংসদ সদস্য বলেন, “আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। তাই আমার প্রথম কাজ জনগণের কাছে আসা। তাদের ভালোবাসা ও দোয়া নিয়েই আমি কাজ করতে চাই।”
এসময় তিনি এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচনের পরপরই এমপিকে এত কাছে পাওয়া তাদের জন্য আনন্দের বিষয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি এভাবেই সাধারণ মানুষের পাশে থাকবেন।
নবনির্বাচিত এই সংসদ সদস্যের সরাসরি জনগণের মাঝে উপস্থিতি এলাকাবাসীর মাঝে ইতিবাচক বার্তা দিয়েছে।

Related Posts

কুড়িগ্রাম রাজারহাটে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী “চাচা”গ্রেফতার

  রতন রায় : কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পাঁচ বছরের এক কন্যাশিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে শৌচাগারে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। পুলিশ অভিযুক্ত প্রতিবেশী ‘চাচা’ মো. শফিকুল ইসলামকে (৩৫)…

মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার

  মহেশখালী প্রতিনিধি :: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কক্সবাজারের মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ‘দৈনিক জনকণ্ঠ ও দৈনিক সৈকত” এর প্রতিনিধি ফারুক ইকবাল সভাপতি এবং ‘দৈনিক সাগর…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কুড়িগ্রাম রাজারহাটে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী “চাচা”গ্রেফতার

  • By Admin
  • June 4, 2026
  • 13 views
কুড়িগ্রাম রাজারহাটে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী “চাচা”গ্রেফতার

মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার

  • By Admin
  • June 4, 2026
  • 18 views
মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার

নীলফামারীতে বজ্রপাতে নিহত ১, গৃহবধূ গুরুতর আহত

  • By Admin
  • June 4, 2026
  • 21 views
নীলফামারীতে বজ্রপাতে নিহত ১, গৃহবধূ গুরুতর আহত

কালজানি নদীর ভাঙন আতঙ্কে দুই গ্রামের মানুষ

  • By Admin
  • June 4, 2026
  • 56 views
কালজানি নদীর ভাঙন আতঙ্কে দুই গ্রামের মানুষ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বুমা’র উদ্যোগে শিশু সুরক্ষা ও অনলাইন অপপ্রচার প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

  • By Admin
  • June 4, 2026
  • 21 views
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বুমা’র উদ্যোগে শিশু সুরক্ষা ও অনলাইন অপপ্রচার প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে রক্ষা পেল পাহাড়ি শিশুর চোখ

  • By Admin
  • June 4, 2026
  • 90 views
সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে রক্ষা পেল পাহাড়ি শিশুর চোখ