সীমান্ত এলাকায় অবৈধ বালু ব্যবসা, দেখার কেউ নেই!

আমির হোসেন তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর আউপজেলার লাউড়েরগড় সীমান্তের জিরো পয়েন্ট শাহিদাবাদ ও শাহ আরেফিন (রাঃ) মোকাম এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রতিদিন দিন-রাত যাদুকাটা নদীর তীর, শাহিদাবাদ ও শাহ আরেফিন এলাকার বিভিন্ন স্থান থেকে বালু কেটে ট্রলি, লড়ি, মাহিন্দ্র ও শতাধিক ঠেলা গাড়িযোগে পরিবহন করা হচ্ছে।
অভিযোগ রয়েছে, একটি প্রভাবশালী বালু সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এসব কার্যক্রম পরিচালনা করে আসছে। বালুভর্তি যানবাহনগুলো শাহ আরেফিন থেকে লাউড়েরগড় বাজার সড়ক দিয়ে বেপরোয়া গতিতে চলাচল করায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এ সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, সাধারণ মানুষ ও দেশ-বিদেশ থেকে আগত পর্যটকরা যাতায়াত করেন। কিন্তু অবৈধ বালুবাহী যানবাহনের কারণে তাদের জীবনের ঝুঁকি বাড়ছে। রাস্তার দুই পাশের পরিবারগুলোর ছোট ছোট শিশুরাও ঝুঁকির মধ্যে রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, বালুবাহী যানবাহনের কারণে সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া সড়কের ওপর বালি ও মাটি জমে থাকায় বৃষ্টির সময় কাদার সৃষ্টি হয় এবং শুকনো মৌসুমে ধুলাবালির কারণে চলাচল দুর্বিষহ হয়ে পড়ে।
স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে এলাকাবাসী অবৈধ বালু উত্তোলন ও পরিবহন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক, সুনামগঞ্জের পুলিশ সুপার, জেলা প্রশাসক, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং তাহিরপুর থানার অফিসার ইনচার্জের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Related Posts

ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

  হাসান মাহমুদ জয় (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশের জেরে মোঃ মাইদুল ইসলাম নামের এক সাংবাদিককে পথরোধ করে হাতুড়ি দিয়ে পেটানো, শ্বাসরোধে হত্যাচেষ্টা…

কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

​কবির হোসেন রাকিব প্রতিবেদক, কমলনগর (লক্ষ্মীপুর):   লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ২নং সাহেবের হাট ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার (ইউপি সদস্য) পদপ্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ ও আলোচনায় রয়েছেন তরুণ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

  • By Admin
  • June 12, 2026
  • 61 views
ভূরুঙ্গামারীতে অসুস্থ গরুর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাচেষ্টা, গ্রেফতার ১

কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

  • By Admin
  • June 12, 2026
  • 34 views
কমলনগর ২নং সাহেবের হাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আনোয়ার হোসেন

মানবতার ফেরিওয়ালা, নরসিংদীর ইউ এন ও,অসহায় মানুষের পাশে দাড়ালেন

  • By Admin
  • June 12, 2026
  • 24 views
মানবতার ফেরিওয়ালা, নরসিংদীর ইউ এন ও,অসহায় মানুষের পাশে দাড়ালেন

সীমান্ত এলাকায় অবৈধ বালু ব্যবসা, দেখার কেউ নেই!

  • By Admin
  • June 12, 2026
  • 29 views
সীমান্ত এলাকায় অবৈধ বালু ব্যবসা, দেখার কেউ নেই!

মউশিক শিক্ষক কল্যাণ সমিতি,জেলা’র কার্যনির্বাহী কমিটি গঠন

  • By Admin
  • June 12, 2026
  • 19 views
মউশিক শিক্ষক কল্যাণ সমিতি,জেলা’র কার্যনির্বাহী কমিটি গঠন

ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ, বাংলাদেশ-চীন বন্ধুত্বের নতুন দৃষ্টান্ত

  • By Admin
  • June 12, 2026
  • 13 views
ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ, বাংলাদেশ-চীন বন্ধুত্বের নতুন দৃষ্টান্ত