ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ৯নং ওয়ার্ড, ৩নং ওয়ার্ডকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে জয়লাভ করেছে।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), এনডিসি, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মোঃ আক্কাস সিকদার, রিপোটার্স ক্লাব ঝালকাঠির সভাপতি এ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুল হাসানসহ জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা।

উদ্বোধনী খেলায় শুরু থেকেই ৯নং ওয়ার্ড আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। পুরো ম্যাচজুড়ে প্রতিপক্ষ ৩নং ওয়ার্ডের ওপর আধিপত্য বিস্তার করে তারা। নির্ধারিত সময়ে ৩-০ গোলের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে ৯নং ওয়ার্ড।

ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য ৯নং ওয়ার্ডের খেলোয়াড় ইমামুল হাসান শুভ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

টুর্নামেন্ট ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আয়োজকরা জানান, যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই এ আয়োজন।

Related Posts

পিবিআই গোপালগঞ্জে যোগ দিলেন পুলিশ পরিদর্শক (নিঃ) রঞ্জিত কৃষ্ণ মজুমদার

  মোঃ শিহাব উদ্দিন , গোপালগঞ্জ জেলা প্রতিনিধি। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গোপালগঞ্জে পুলিশ পরিদর্শক (নিঃ) হিসেবে যোগদান করেছেন রঞ্জিত কৃষ্ণ মজুমদার। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬)…

তাহিরপুরে মাদকবিরোধী অভিযানে জনতার ভূমিকা, ইয়াবাসহ আটক ৩

আমির হোসেন সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বাঁশতলা এলাকায় ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। বুধবার সন্ধ্যায় উপজেলার চারাগাঁও সীমান্তসংলগ্ন বাঁশতলা গ্রামে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

পিবিআই গোপালগঞ্জে যোগ দিলেন পুলিশ পরিদর্শক (নিঃ) রঞ্জিত কৃষ্ণ মজুমদার

  • By Admin
  • June 18, 2026
  • 17 views
পিবিআই গোপালগঞ্জে যোগ দিলেন পুলিশ পরিদর্শক (নিঃ) রঞ্জিত কৃষ্ণ মজুমদার

তাহিরপুরে মাদকবিরোধী অভিযানে জনতার ভূমিকা, ইয়াবাসহ আটক ৩

  • By Admin
  • June 18, 2026
  • 20 views
তাহিরপুরে মাদকবিরোধী অভিযানে জনতার ভূমিকা, ইয়াবাসহ আটক ৩

টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত…

  • By Admin
  • June 18, 2026
  • 17 views
টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত…

সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ

  • By Admin
  • June 18, 2026
  • 1 views
সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ

আমতলীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • By Admin
  • June 18, 2026
  • 19 views
আমতলীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

  • By Admin
  • June 18, 2026
  • 15 views
ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়