কালিয়াকৈরে শিল্প পণ্য ও বানিজ্য মেলা অসামাজিক মুক্ত ও মাদকবিহীন, নিরাপত্তার চাদরে ঘেরা

 

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর ট্রাক স্ট্যান্ড এলাকায় কালিয়াকৈর প্রেসক্লাবের আয়োজনে শিল্প পণ্য ও বানিজ্য মেলায় এখন ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভীড়। মেলায় শতাধিক স্টলে বিভিন্ন রকম পণ্য পাওয়া যাচ্ছে। মেলায় দর্শনাথীরা হরেক রকম পণ্য দেখতে ও কিনতে ব্যস্ত সময় পাড় করছেন। প্রেসক্লাবে উদ্যোগে মাদকমুক্ত পরিবেশে ব্যাতিত্রুমী আয়োজন। লটারী, জুয়া ও অনৈতিক কাজ বাদ রেখে মাদকমুক্ত পরিবেশে অর্থনৈতিক ও বিনোদনের কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে মেলা প্রাঙ্গন।
মেলা সুত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈর প্রেসক্লাব মাস ব্যাপী ওই মেলার আয়োজন করেছে। মহাসড়ক থেকে একটু ভিতরে প্রবেশ করলে দেখা যাবে মেলার আকর্ষনীয় দৃষ্টি নন্দন গেইট। মেলায় নারী উৎদোক্তা দিপার ঐহিত্যাহী গ্রামীন পিঠা সবার নজর কেড়েছে। এ ছাড়া খাজা বদরুদদোজা মর্ডান হাসপাতালের উদ্যোগে ফ্রি চিকিৎসা ও এম্বুলেন্স সার্ভিস।পানির ফোয়রা ও ৮০ ফিট টাওয়ার লাইটিং মেলাকে আকর্ষনীয় করেছে। মেলায় রয়েছে বাহারি শোপিস, বাচ্চাদের খেলনা, ইলেকট্রনিকস সামগ্রী,ক্ষুদ্র ও কুটির শিল্পের বিভিন্ন ইউনিক স্টল, দেশীয় প্রসিদ্ধ বিভিন্ন কোম্পানির প্যাভেলিয়ন। এছাড়া গৃহস্থালি সামগ্রী ও খাবারের দোকান রয়েছে । মেলায় ক্রেতাদের উপচে পড়া ভিড়ে উচ্ছ্বাসিত বিক্রেতারাও। বিভিন্ন সামগ্রী কিনতে দেওয়া হচ্ছে নতুন নতুন ছাড়। আর শিশু ও বড় জন্য রয়েছে ভিন্ন ভিন্ন রাইড নাগরদোলা, সামপান, বেবী ট্রেন, ড্রাগন ট্রেন, জামপাড়, হাতি ঘোড়া, হানি সিং, স্লীপার, ভূতের বাড়িসহ বিভিন্ন বিনোদন । মেলার ভিতর নামাজ ও বাচ্ছাদের মাতৃদুগ্ধ পান করানোর আলাদা জায়গা। দূর দূরান্ত থেকে আসা ক্রেতাদের ভিড় বাড়ছে প্রতিদিনই। মেলায় পাওয়া জিনিস পএের দাম সাধ্যের মধ্যে রয়েছে বিক্রেতাদের। মেলায় নিরাপত্তার জন্য রয়েছে পর্যাপ্ত পুলিশ ও মেলা কমিটির নিজস্ব ভলেন্টিয়ার সহ মেলা কমিটির সদস্য বৃন্দ।
গাজীপুর জেলা শ্রমিক দলের সভাপতি মিনার উদ্দিন বলেন,মেলা বলতে আমরা বুঝি লটারি জুয়া নাচ গান এক কথায় অসামাজিক কিছু। কিন্তু কালিয়াকৈর প্রেসক্লাব সম্পূর্ণ অসামাজিক মুক্ত লটারি জুয়া মাদক ব্যতীত এই বাণিজ্য মেলার আয়োজন করেছে এজন্য কালিয়াকৈর প্রেসক্লাবকে ধন্যবাদ জানাই।

Related Posts

ভূরুঙ্গামারীতে চালের ড্রামে মিললো ৮ কেজি ভারতীয় গাঁজা, আটক ১

নিজস্ব প্রতিবেদক | ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি চালের ড্রাম থেকে ৮ কেজি ভারতীয় গাঁজা ও নগদ ৮ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ…

ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা, মাটি ভরাট করার দাবি এলাকাবাসীর

কুড়িগ্রাম প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের চর সিতাইঝাড় এলাকার ভেঙে পড়া সেতুটি এখন প্রায় তিন লাখ মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একসময় গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত সেতুটি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ভূরুঙ্গামারীতে চালের ড্রামে মিললো ৮ কেজি ভারতীয় গাঁজা, আটক ১

  • By Admin
  • June 5, 2026
  • 35 views
ভূরুঙ্গামারীতে চালের ড্রামে মিললো ৮ কেজি ভারতীয় গাঁজা, আটক ১

ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা, মাটি ভরাট করার দাবি এলাকাবাসীর

  • By Admin
  • June 5, 2026
  • 25 views
ভেঙে পড়া সেতু এখন গলার কাঁটা, মাটি ভরাট করার দাবি এলাকাবাসীর

নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুরে টেক্সটাইল শ্রমিক কর্তৃক কিশোরীকে পাশবিক নির্যাতন: সহযোগী গ্রেফতার, মূলহোতা পলাতক

  • By Admin
  • June 5, 2026
  • 35 views
নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুরে টেক্সটাইল শ্রমিক কর্তৃক কিশোরীকে পাশবিক নির্যাতন: সহযোগী গ্রেফতার, মূলহোতা পলাতক

ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

  • By Admin
  • June 5, 2026
  • 26 views
ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী বাজারের ২টি মার্কেটে ভয়াবহ আগুন, প্রায় ১২ কোটি টাকার ক্ষতি।

  • By Admin
  • June 5, 2026
  • 31 views
ভূরুঙ্গামারী বাজারের ২টি মার্কেটে ভয়াবহ আগুন, প্রায় ১২ কোটি টাকার ক্ষতি।

তালতলীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট; আহত ১

  • By Admin
  • June 5, 2026
  • 32 views
তালতলীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট; আহত ১