
মোঃ ইমরান আলী (গোলাপ) (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধোবপুকুর এলাকায় মেসার্স রাকিব অ্যান্ড ব্রাদার্স ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (০৬ এপ্রিল ২০২৬) বিকেল ৫টার দিকে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ও ৪৬ ধারায় এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান, চাঁপাইনবাবগঞ্জ। এ সময় ফিলিং স্টেশনে ওজন ও পরিমাপ সংক্রান্ত অনিয়ম পাওয়ায় তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে







