দর্শনার সাড়াবাড়িয়া বাড়ির আঙিনায় গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ মিনারুল ইসলাম

চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
১৩/০৪/২০২৬ ইং সোমবার

দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের সাড়াবাড়িয়া গ্রামে বাড়ির আঙিনায় আবর্জনা গর্তের পানিতে ডুবে মাহিন নামে ৬ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে নিজ বাড়ির আঙিনায় আবর্জনার গর্তে ডুবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহত মাহিন উপজেলার সাড়াবাড়িয়া গ্রামের মামুন আলীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে,গত রবিবার বিকাল থেকে মাহিনকে পরিবারের সদস্যরা খুঁজে পাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর সোমবার সকালে বাড়ির পাশের একটি আবর্জনার গর্তের নিকট মাহিনের স্যান্ডেল পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। এরপর গর্ত তল্লাশি করে তার লাশ উদ্ধার করে।

মাহিনের পিতা মামুন আলী জানান, গত রবিবার (১২ এপ্রিল) বিকালে ঘর থেকে খেলা করার উদ্দেশ্যে বের হয়। এরপর তার আর কোন সন্ধান মেলেনি। খোঁজাখুঁজির একপর্যায়ে আজ সোমবার সকালে বাড়ির পাশের গর্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খেলা করার সময় অসাবধানতা বশত গর্তের ডুবাই পড়ে মাহিনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Related Posts

ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলা সহ ৫ জন গ্রেফতার

মোঃরফিকুল ইসলাম সোহাগ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সুনামগঞ্জের ছাতক থানার পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মারামারি মামলা, ধর্ষণ মামলা ও সাজা পরোয়ানাভুক্তসহ মোট ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা…

কুড়িগ্রামে ১,৮১৫ কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

কুড়িগ্রাম জেলায় ইপিআই কার্যক্রমের আওতায় দেড় সহস্রাধিক কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলা সহ ৫ জন গ্রেফতার

  • By Admin
  • April 20, 2026
  • 7 views
ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলা সহ ৫ জন গ্রেফতার

কুড়িগ্রামে ১,৮১৫ কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

  • By Admin
  • April 20, 2026
  • 10 views
কুড়িগ্রামে ১,৮১৫ কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু
  • By Admin
  • April 20, 2026
  • 16 views

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: লক্ষ্মীপুর থেকে মনোনয়ন পেলেন বিথীকা বিনতে হোসাইন

  • By Admin
  • April 20, 2026
  • 42 views
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: লক্ষ্মীপুর থেকে মনোনয়ন পেলেন বিথীকা বিনতে হোসাইন

চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন, ১৬ ফ্লাইটে যাবেন ৬ হাজার হাজি

  • By Admin
  • April 20, 2026
  • 11 views
চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন, ১৬ ফ্লাইটে যাবেন ৬ হাজার হাজি

চকরিয়ায় বিশেষ অভিযানে ৫ আসামি গ্রেফতার

  • By Admin
  • April 20, 2026
  • 4 views
চকরিয়ায় বিশেষ অভিযানে ৫ আসামি গ্রেফতার