ইসলামী ব্যাংক ধ্বংসের পাঁয়তারা বন্ধের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

 

মো. নাজিম আলী, রাঙ্গামাটি প্রতিনিধি
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির স্থিতিশীলতা, সুশাসন ও গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন ২০২৬) সকাল ১১টায় রাঙ্গামাটি শহরের কোর্ট বিল্ডিং সংলগ্ন গাউসিয়া মার্কেটের সামনে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরাম, রাঙ্গামাটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী গ্রাহকরা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করছে। তারা বলেন, দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক কোটি গ্রাহকের আস্থা ও বিশ্বাসের প্রতীক। কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের কারণে ব্যাংকটির কার্যক্রম নিয়ে গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
সমাবেশে উপস্থিত ছিলেন মো. জয়নাল আবেদীন, মো. ইব্রাহিম (রুবেল), মাওলানা মো. মাছুমসহ রাঙ্গামাটি জেলার বিভিন্ন এলাকার অসংখ্য গ্রাহক। বক্তারা বলেন, ব্যাংকের স্থিতিশীলতা রক্ষা এবং গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহাল করতে হবে।
বক্তারা আরও অভিযোগ করেন, ব্যাংকের অভ্যন্তরীণ পরিবেশ বিনষ্ট ও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তারা এমডি কামাল উদ্দিন জসীমকে অবিলম্বে বহিষ্কারের দাবি জানান। একই সঙ্গে ব্যাংকের দৈনন্দিন কার্যক্রমে অনাকাঙ্ক্ষিত ও অবৈধ হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানান।
মানববন্ধনে বক্তারা ব্যাংকের চেয়ারম্যান ড. জুবায়দুর রহমানের পদত্যাগ দাবি করে বলেন, ব্যাংকের দৃশ্যমান উন্নয়ন ও কার্যকর নেতৃত্ব প্রদানে ব্যর্থতার দায়ভার তাকে নিতে হবে। তারা অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতিতে ব্যাংকের স্বার্থ ও গ্রাহকদের স্বার্থ উপেক্ষিত হচ্ছে।
প্রতিবাদ সমাবেশে ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে দুর্বল করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, ইসলামী ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, বরং দেশের ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই এই খাতকে ধ্বংসের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে।
সমাবেশ থেকে বক্তারা কয়েকটি দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে মো. ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহাল করা।ব্যাংকের ওপর যেকোনো অবৈধ হস্তক্ষেপ বন্ধ করা।ব্যাংকের পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা।
গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া।ইসলামী ব্যাংকিং খাত ধ্বংসের সব ষড়যন্ত্র বন্ধ করা।এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যক্রম সম্পন্ন করা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, গ্রাহকদের ন্যায্য দাবি উপেক্ষা করা হলে দেশের বিভিন্ন স্থানে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। তারা ইসলামী ব্যাংকের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার মাধ্যমে ব্যাংকটির হারানো আস্থা পুনরুদ্ধারের আহ্বান জানান।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন এবং তাদের দাবিসংবলিত বক্তব্য জনসম্মুখে উপস্থাপন করেন। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

Related Posts

নিজড়া মধ্যপাড়ায় বিএনপির যোগদান অনুষ্ঠান আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ছনোয়ার হোসেন মোল্লা ও নুর ইসলাম শেখ

  মো. শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া মধ্যপাড়া এলাকায় বিএনপির উদ্যোগে এক ব্যাপক যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে আনুষ্ঠানিকভাবে…

জীবনে একসঙ্গে এত মাংস পাইনি— ঈদের আনন্দে ভাসলেন আমতলীর বকফুল বেগম

  মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি। “জীবনে একসঙ্গে এত মাংস পাইনি।” কথাগুলো বলার সময় আনন্দ আর আবেগে ভরে উঠেছিল বকফুল বেগমের কণ্ঠ। দুই কেজি কুরবানির মাংস হাতে পেয়ে যেন…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

নিজড়া মধ্যপাড়ায় বিএনপির যোগদান অনুষ্ঠান আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ছনোয়ার হোসেন মোল্লা ও নুর ইসলাম শেখ

  • By Admin
  • June 3, 2026
  • 0 views
নিজড়া মধ্যপাড়ায় বিএনপির যোগদান অনুষ্ঠান আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ছনোয়ার হোসেন মোল্লা ও নুর ইসলাম শেখ

জীবনে একসঙ্গে এত মাংস পাইনি— ঈদের আনন্দে ভাসলেন আমতলীর বকফুল বেগম

  • By Admin
  • June 3, 2026
  • 1 views
জীবনে একসঙ্গে এত মাংস পাইনি— ঈদের আনন্দে ভাসলেন আমতলীর বকফুল বেগম

আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

  • By Admin
  • June 3, 2026
  • 21 views
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • By Admin
  • June 3, 2026
  • 21 views
পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আর্থিক সংকটে থাকা মেধাবী শিক্ষার্থীর পাশে উপজেলা প্রশাসন

  • By Admin
  • June 3, 2026
  • 35 views
আর্থিক সংকটে থাকা মেধাবী শিক্ষার্থীর পাশে উপজেলা প্রশাসন

নলছিটিতে ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন সমাবেশ

  • By Admin
  • June 3, 2026
  • 16 views
নলছিটিতে ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন সমাবেশ