নিখোঁজের দুইদিন পর ঘরে পুঁতে রাখা বৃদ্ধার মরদেহ উদ্ধার নিখোঁজের দুইদিন পর ঘরের মেঝেতে পুঁতে রাখা বৃদ্ধার মরদেহ উদ্ধার

 

আসিফ ইশতিয়া লিওন
জেলা প্রতিনিধি,নীলফামারী

নীলফামারীর কিশোরগঞ্জে নিখোঁজের দুইদিন পর ঘরের মেঝেতে পুঁতে রাখা মারুফা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়।

বুধবার (৩ জুন) রাত ১২ টার দিকে বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা ময়দান পাড়া এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মারুফা বেগম ওই এলাকার মৃত আশরাফ আলীর স্ত্রী ও তিন সন্তানের জননী।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, মারুফা বেগমের ছোট ছেলে লাভিন মিয়া ঢাকায় চাকরি করায় তিনি বড় ছেলে জুয়েল মিয়াসহ বাড়িতে থাকতেন। গত সোমবার থেকে হঠাৎ করে মারুফা বেগম নিখোঁজ হয়ে যায়। পরে লাভিন মিয়া ঢাকা থেকে ফিরে এসে তার মাকে খোঁজাখুঁজি করে কোথাও সন্ধান পায়নি। পরে লাভিন মিয়ার স্ত্রী গতকাল নিজের ঘরের বিছানা গোছাতে গিয়ে রক্ত
ও ঘরের মেঝেতে ফাটল দেখতে পেয়ে লাভিন মিয়াকে জানায়৷ পরে লাভিন মিয়া থানায় এসে পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিছানার তোশকের নিচে রক্ত ও ঘরের মেঝেতে ফাটল দেখতে পায়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় ঘরের মেঝে খুঁড়ে মারুফা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। তবে এঘটনায় নিহতের ছোট ছেলের অভিযোগ তার বড়ভাই জুয়েল তার মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রেখেছেন।

নিহতের ছোট ছেলে লাভিন মিয়া বলেন, আমি ঢাকা থেকে এসে শুনি আমার মায়ের সঙ্গে বড়ভাইয়ের বউয়ের ঝগড়া হয়েছিল। পরে বড়ভাইয়ের বউ রাগ করে সেদিন তার বাবার বাড়িতে চলে যায়। সেদিন থেকে আমার মা নিখোঁজ। গতকাল আমার বউ ঘরে গিয়ে বিছানার তোশকের নিচে রক্ত ও ঘরের ভিতরে মেঝেতে ফাটল দেখতে পেয়ে আমাকে জানায়। পরে আমি বিষয়টি পুলিশকে জানাই। আমার মা নিখোঁজের পর থেকে আমার বড়ভাই আত্মগোপন রয়েছে। আমার ধারণা আমার বড়ভাই মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রেখেছে।

এবিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, গতকাল নিহতের ছোট ছেলে থানায় এসে বিষয়টি জানালে আমরা ঘটনাস্থলে যাই। পরে ঘরের ভিতরে রক্ত ও মেঝেতে ফাটল দেখে ফায়ার সার্ভিসের সহায়তায় মেঝে খুঁড়ে তার মরদেহ উদ্ধার করি।

তিনি আরও বলেন, নিহত মারুফা বেগম দুইদিন ধরে নিখোঁজ ছিল। আমরা বিষয়টি তদন্ত করছি, তদন্ত শেষে এঘটনায় কে ওই বৃদ্ধাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রেখেছে মূল রহস্য জানা যাবে এবং আসামীকে গ্রেপ্তার করা যাবে।

Related Posts

কালজানি নদীর ভাঙন আতঙ্কে দুই গ্রামের মানুষ

কুড়িগ্রামে কালজানি নদীর ভাঙন আতঙ্কে দুই গ্রামের মানুষ ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার শিলখুরি ইউনিয়নের উত্তর ঢলডাঙ্গা ও কাজিয়ার চর এলাকায় কালজানি নদীর তীব্র ভাঙনে তিনদিনে অন্তত ৭০টি…

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বুমা’র উদ্যোগে শিশু সুরক্ষা ও অনলাইন অপপ্রচার প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

  আব্বাসউদ্দিন:সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বূমা)-এর উদ্যোগে শিশু সুরক্ষা, অনলাইন অপপ্রচার প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) দুপুরে শহরের টি.এ.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কালজানি নদীর ভাঙন আতঙ্কে দুই গ্রামের মানুষ

  • By Admin
  • June 4, 2026
  • 36 views
কালজানি নদীর ভাঙন আতঙ্কে দুই গ্রামের মানুষ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বুমা’র উদ্যোগে শিশু সুরক্ষা ও অনলাইন অপপ্রচার প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

  • By Admin
  • June 4, 2026
  • 20 views
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বুমা’র উদ্যোগে শিশু সুরক্ষা ও অনলাইন অপপ্রচার প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে রক্ষা পেল পাহাড়ি শিশুর চোখ

  • By Admin
  • June 4, 2026
  • 39 views
সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে রক্ষা পেল পাহাড়ি শিশুর চোখ

ফয়সাল আহমেদ হত্যার প্রতিবাদে শ্যামগঞ্জে মানববন্ধন

  • By Admin
  • June 4, 2026
  • 17 views
ফয়সাল আহমেদ হত্যার প্রতিবাদে শ্যামগঞ্জে মানববন্ধন

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার দায়িত্বশীল তাঁরবিয়াত অনুষ্ঠিত

  • By Admin
  • June 4, 2026
  • 16 views
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার দায়িত্বশীল তাঁরবিয়াত অনুষ্ঠিত

কালিয়াকৈরে মানববন্ধন ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে

  • By Admin
  • June 4, 2026
  • 17 views
কালিয়াকৈরে মানববন্ধন ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে