কালিয়াকৈরে পিকআপে তিনটি গরু সহ ৩ চোর আটক

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় তিনটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় গরুবাহী পিকআপসহ তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের কালিয়াকৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিনাবহ এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তিরা হলেন, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড় কাঞ্চনপুর এলাকার আবেদ আলীর ছেলে মুক্তার হোসেন (৪২), টাঙ্গাইল জেলার ভূয়াপুর থানার গাবচারা এলাকার শাহ আলমের ছেলে আলামিন হোসেন (৩৮) এবং পিক-আপের এক হেলপার। তবে হেলপারের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে পিক-আপে করে তিনটি গরু নিয়ে দ্রুতগতিতে বড়ইবাড়ী টু সফিপুর যাওয়ার সময় চালক ও তার সহযোগীদের আচরনে সন্দেহ করে সিনাবহ এলাকার লোকজনের । এ সময় সিনাবহ বাজার এলাকায় স্থানীয় লোকজন ট্রাকটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথাবার্তায় অসঙ্গতি দেখা দিলে স্থানীয় জনতা পিকআপসহ তিন জনকে আটক করে এবং বিষয়টি পুলিশকে অবহিত করে।পরে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন জন ব্যক্তিকে হেফাজতে নিয়ে আসেন ও তিনটি গরু পিকআপ আটক করেন । স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া তিনটি গরু সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া এলাকা থেকে আনা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা গরুগুলোর বিষয়ে বিভিন্ন তথ্য দিয়েছেন বলে জানা গেছে। তবে গরুগুলো চুরি করা হয়েছে কি না এবং প্রকৃত মালিক কে—তা যাচাই করছে পুলিশ।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “স্থানীয় জনগণের মাধ্যমে তিনজন ব্যক্তিকে একটি গরুবাহী পিকআপ আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। পিক-আপে থাকা তিনটি গরুর মালিকানা ও সেগুলো চুরির সঙ্গে কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

###

তারিখ -০৪/০৬/২০২৬ ইং

Related Posts

কালজানি নদীর ভাঙন আতঙ্কে দুই গ্রামের মানুষ

কুড়িগ্রামে কালজানি নদীর ভাঙন আতঙ্কে দুই গ্রামের মানুষ ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার শিলখুরি ইউনিয়নের উত্তর ঢলডাঙ্গা ও কাজিয়ার চর এলাকায় কালজানি নদীর তীব্র ভাঙনে তিনদিনে অন্তত ৭০টি…

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বুমা’র উদ্যোগে শিশু সুরক্ষা ও অনলাইন অপপ্রচার প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

  আব্বাসউদ্দিন:সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বূমা)-এর উদ্যোগে শিশু সুরক্ষা, অনলাইন অপপ্রচার প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) দুপুরে শহরের টি.এ.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

কালজানি নদীর ভাঙন আতঙ্কে দুই গ্রামের মানুষ

  • By Admin
  • June 4, 2026
  • 31 views
কালজানি নদীর ভাঙন আতঙ্কে দুই গ্রামের মানুষ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বুমা’র উদ্যোগে শিশু সুরক্ষা ও অনলাইন অপপ্রচার প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

  • By Admin
  • June 4, 2026
  • 20 views
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বুমা’র উদ্যোগে শিশু সুরক্ষা ও অনলাইন অপপ্রচার প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে রক্ষা পেল পাহাড়ি শিশুর চোখ

  • By Admin
  • June 4, 2026
  • 20 views
সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে রক্ষা পেল পাহাড়ি শিশুর চোখ

ফয়সাল আহমেদ হত্যার প্রতিবাদে শ্যামগঞ্জে মানববন্ধন

  • By Admin
  • June 4, 2026
  • 16 views
ফয়সাল আহমেদ হত্যার প্রতিবাদে শ্যামগঞ্জে মানববন্ধন

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার দায়িত্বশীল তাঁরবিয়াত অনুষ্ঠিত

  • By Admin
  • June 4, 2026
  • 16 views
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার দায়িত্বশীল তাঁরবিয়াত অনুষ্ঠিত

কালিয়াকৈরে মানববন্ধন ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে

  • By Admin
  • June 4, 2026
  • 17 views
কালিয়াকৈরে মানববন্ধন ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে